বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

এখন ঢাকায় এসে ক্যান্সারের ঔষধ কেনেন আমেরিকানরা : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে মঙ্গলবার সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন,  অামেরিকানরা এখন ঢাকায় এসে ক্যান্সারের ওষুধ কেনে।

বাংলাদেশ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিবের মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু অামরা প্রমাণ করেছি বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। অামাদের তৈরি করা কাপড়-পোশাক দিয়ে এখন তাদের উলঙ্গ দেহ ঢাকে। ঢাকায় এসে অামেরিকানরা এখন ক্যান্সারের ওষুধ কেনে।

এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলার প্রশংসা করে বলেন, বাঙালি পারে না এমন কিছু নেই। বাঙালি সবই পারে। বাঙালি এত ভালো খেলে। তাদের খেলা দেখে অামি অভিভূত হয়েছি।

প্রধানমন্ত্রীর জন্মদিনের মাস সেপ্টেম্বরে বিশ্বের অন্যতম ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা বার্ন ইউনিট ভবন উদ্বোধন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

কেএল