বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

আপনার কি বুক জ্বলে? জেনে নিন প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুকজ্বলা বা ‘হার্ট বার্ন’ ব্যাপারটি হার্ট বা হৃদযন্ত্রের কোন সমস্যা নয়। বুক থেকে গলা পর্যন্ত জ্বলুনির মতো অস্বস্তি হ’ল হার্ট বার্ন। পাকস্থলী ও খাদ্যনালি এ দু’টোর সংযোগস্থলে রয়েছে একটি রন্ধ্রনিয়ন্ত্রক। পাকস্থলীর অম্ল যদি সেই রন্ধ্রনিয়ন্ত্রক দিয়ে গলিয়ে খাদ্যনালি বেয়ে উপরের দিকে উঠে এবং খাদ্যনালিকে উত্তেজিত করে, তাহ’লে বুকজ্বলা হয়।

যেসব কারণে বুকজ্বলা বাড়তে পারে,
অতিভোজ: এক সঙ্গে অনেক খাবার খেয়ে ফেলা বুকজ্বলার কারণ হ’তে পারে। খাওয়ার পরিমাণ কমানোর জন্য ছোট ছোট প্লেটে খাওয়ার অভ্যাস করা ভাল।

চর্বিবহুল খাবার : "Tell me what to eat if I have Acid refluxy" গ্রন্থের প্রণেতা ম্যাগি বলেন, ‘চর্বিবহুল খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় থাকে, আর যত দীর্ঘ সময় থাকবে, অস্বস্তি তত বেশি হবে’। এতে বুকজ্বলা অনেক বাড়ে।

অম্ল জাতীয় খাবার : অম্ল জাতীয় খাবার, যেমন টমেটো, টমেটো সস, সালসা, সাইট্রাস ফল, কমলালেবু, জাম্বুরা, গ্রেপফ্রুট খালি পেটে খেলে অনেক সময় ঢেঁকুর ওঠে ও বুকজ্বলা হয়।
ঝাল মসলাযুক্ত খাবার : ঝালমসলাযুক্ত খাবার, হট সস বুকজ্বলা ঘটায়। হট ঝাল খাবার ও পেপারমিল্ট শীতল ঝাল মাঝে মধ্যে খাদ্যনালির রন্ধ্রনিয়ন্ত্রককে শিথিল করে ঘটায় বুকজ্বলা। আবার রসুন ও পেঁয়াজ ঝাল বা তেমন মসলাযুক্ত খাবার না হ’লেও বুকজ্বলা ঘটায়।

চকলেট বুকজ্বলা বাড়ায় : চকলেটে রয়েছে ক্যাফিনের ন্যায় উদ্দীপক দ্রব্য। ক্যাফিন বুকজ্বলার জন্য দায়ী হ’তে পারে। চকলেট খাওয়া বাদ না দিতে পারলেও কম খেতেই হবে।
যেসব পানীয় বুকজ্বলা উসকে দেয় : কফি, ক্যাফিনযুক্ত চা, কোলা, অন্যান্য কার্বনেটেড পানীয় এবং মদ পানীয় বকুজ্বলা বৃদ্ধি করে। ক্যাফিনযুক্ত পানীয় পাকস্থলীতে অম্লরস ক্ষরণ উদ্দীপিত করে এবং মদ্যজাতীয় পানীয় খাদ্যনালির রন্ধ্রনিয়ন্ত্রককে শিথিল করে বুকজ্বলা ঘটায় ও কোমল পানীয়র সোডা পেট ফাঁপায়, তা থেকে বুকজ্বলা বাড়ে।

বুকজ্বলা কমাতে করণীয় : চর্বি খাওয়া কমাতে হবে। প্রিয় খাবারগুলো যে একেবারে বাদ দিতে হবে, তা নয়। এদের ভিন্নভাবে রান্না করলে বা প্রস্তুত করলে বুকজ্বলা প্রশমিত থাকবে। কিছু খাবার তেলে না ভেজে, সেঁকে, আগুনে ঝলসে, গ্রিল করে বা রোস্ট করে খাওয়া যায়। রান্নার রকমফের ঘটিয়ে বুকজ্বলা কমানো