শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

‘আওয়ার ইসলাম’র সার্থকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিন হানিফ
তরুণ আলেম, ছড়াকার

জ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে, স্বকীয়তায় প্রোজ্জ্বল হয়ে স্বাজাতির অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ।

আমাদের অস্তিত্বের মূল পরিচয় ঈমান, ইসলাম। এর বাইরে অন্য কিছু নয়। আর এই অস্তিত্বকে বেগবান করতে বাংলার জমিনে যুগযুগ ধরে আলেমগণ শ্রম, সাধনা মেধা ও মননে নিজেদের অগ্রনায়ক বলে প্রমাণ দিতে সচেষ্ট।

তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৮ জুন অনলাইন মিডিয়া জগতের ব্যাতিক্রমী নিউজপোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এর শুভ সূচনা।

‘আওয়ার ইসলাম’ আমাদের গর্ব। আমাদের ভালোলাগা ও ভালোবাসার এক নির্ভরশীল ঠিকানা।

এখানে আমরা আমাদের কথা, আমাদের দেশ ও জাতির কথা মাথা উঁচু করে সগর্বে বলতে পারি নির্দ্বিধায়।

সত্য প্রকাশে অদম্য সাহস নিয়ে আমরা ঝাপিয়ে পড়ি সততার ময়দানে। কোনো কুণ্ঠা, কোনো শঙ্কা আমাদের দাবিয়ে রাখতে পারে না।

ঠিক তেমনি, ইসলাম, মুসলিম, ইসলামি সভ্যতা ও সাংস্কৃতির সঠিক আলোচনা পর্যালোচনা আমরা তুলে ধরতে পারি অনায়াসে।

সাম্প্রতিক সকল বিষয়কে আমরা নিউটাল ভাবে রিপোর্ট করতে থাকি বদ্ধপরিকর। কোনো অসামঞ্জস্যতা, অস্বচ্ছতা এবং উষ্কানিমূলক নিউজ, প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করা থেকে আমরা সর্বদা সতর্ক।

আর একারণেই ‘আওয়ার ইসলাম’ মাত্র ১৮ মাসের মাথায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

‘আওয়ার ইসলাম’র সার্থকতা এখানেই। সময়ের চাহিদা বুঝে এগিয়ে চলো হে মাঝি সিন্দাবাদ! আমরা আছি থাকবো। ভালোবাসার নিঃস্বার্থ সারথি হয়ে।

আরও পড়ুন: ইসলামিক খবরে ভরসার স্থান আওয়ার ইসলাম

-রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ