বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুফতি হিদায়াতুল্লাহ আদনান অনূদিত ‘প্রাচ্যবাদ ও প্রাচ্যবিদ’: একটি তাত্ত্বিক পাঠপর্যালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লিয়াকত আলী

সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবতাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, মুহাদ্দিসীন, মুফাসসিরীন, মুজাদ্দিদীন, মুসলিহীন ও সালাফে সালেহীন আল্লাহর কিতাব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ চর্চা ও অধ্যয়ন, অনুধাবন ও হৃদয়ঙ্গম এবং জীবনের ক্ষেত্র ও পর্যায়গুলোতে প্রতিফলনের জন্য জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি ইসলামের বৈরি চক্রের চক্রান্ত সনাক্ত করা এবং বিভ্রান্ত মুসলিমদের সংশয় নিরসনে নিয়োজিত ছিলেন।

ইসলামের নীতিমালা ও আদর্শ, ভাবধারা ও দর্শন এবং বিধান ও নিয়মকানুনের সারবত্তা নিয়ে শত্রুদের কুটিল ধুম্রজাল সৃষ্টি কখনোই বন্ধ থাকেনি। তেমনি তা প্রতিরোধে ইসলামী মনীষীদের প্রচেষ্টায়েও কখনো ছেদ পড়েনি। ইতিহাসের বিভিন্ন যুগ ও পর্যায়ে ইসলাম ও মুসলিম উম্মাহর উপর আক্রমণের নতুন নতুন কৌশল ও চাতুর্য ব্যবহারের নজির রয়েছে। আর তা মোকাবেলায় যথাযথ পন্থা ও উপায় অবলম্বন করেছেন ইসলামের ধারকেরা।

আধুনিক যুগে ইসলামের ওপর সুদূর প্রসারি সূক্ষ্ম আঘাত হানার বিদ্যায়তনিক একটি পরিভাষা প্রাচ্যবিদ্যা। আপাত নির্দোষ শব্দটির মাঝে কী বিষ লুকিয়ে আছে সেসম্পর্কে সচেতন হওয়া বর্তমানের মুসলিম শিক্ষিত শ্রেণীর অতি জরুরি ও অপরিহার্য দায়িত্ব। আরববিশ্বের খ্যাতনামা মনীষী ডক্টর মুস্তফা সিবায়ীর নাতিদীর্ঘ পুস্তিকা ‘আলইসতিশরাক ওয়াল মুসতাশরিকুন’ সেই লক্ষ্যের এক মূল্যবান প্রয়াস। পুস্তিকাখানার অনুবাদ বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য অনন্য উপহার হবে ইনশাআল্লাহ।

বর্তমান মুসলিম বিশে^র শাসক ও পরিচালকশ্রেণীর মস্তিষ্কে বিরাজ করছে ইসলামের অতীতকালের ব্যাপারে কুধারণা, ইসলামের বর্তমান সম্পর্কে অসন্তুষ্টি, ইসলামের ভবিষ্যত সম্পর্কে হতাশা এবং ইসলামের নবী ও ইসলামী বিধান সম্পর্কে সন্দেহ ও দ্বিধা।

মুসলিম সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য তাদের চিন্তা ইসলামী আদর্শ ও বিধান সংস্à