বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

কোচিং সেন্টারগুলো দুর্নীতির আখড়া : দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন- বাংলাদেশের সব কোচিং সেন্টারগুলো অবৈধ। আমরা বলতে চাই কোচিং সেন্টারগুলো শুধু অবৈধ নয়; দুর্নীতির আখড়াও। তাই আসুন সবাই মিলে এই অবৈধ ও দুর্নীতিগ্রস্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি।

শনিবার রাজধানীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সততা সংঘের’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকার, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ আরও বলেন, যে কোনো মূল্যে সম্মিলিতভাবে প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে। আমাদের সন্তানরা সারা দিন কোচিং সেন্টারে ঘুরে বেড়াবে তা হতে পারে না।

শিক্ষকদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, আপনারাই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা, বেতন বৃদ্ধিসহ সব ধরনের উন্নয়নে আপনাদের পাশে থাকবে দুদক। আপনাদের প্রতি অনুরোধ- শ্রেণিকক্ষে এমন শিক্ষার ব্যবস্থা করুন, যাতে আমাদের সন্তানদের কোচিং সেন্টারে যেতে না হয়। এ সময় শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ