রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যে ৪ কারণে তরমুজ খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

এই ঘাম ঝড়ানো চৈত্রের গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে। যেমন হার্ট, কিডনি সুস্থ রাখতে, শরীর ঠাণ্ডা রেখে হিট স্ট্রোকেরও ঝুঁকি কমায় তরমুজ। তবে তরমুজ বেশি খেলে বা ভুল সময় খেলে কিন্তু হিতে বিপরীত ফলও হতে পারে।

শরীর ঠান্ডা রাখে বলে অনেকেই রাতে তরমুজ খেয়ে অসুস্থও হয়ে পড়েন। জেনে নিন কেন রাতে তরমুজ খাওয়া উচিত নয়।

১। তরমুজ সহজে হজম হয় না বা হজমে সাহায্য করে না। তাই রাতে তরমুজ খেলে বদ হজম হতে পারে।

২। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি থাকে। ফলে রাতে তরমুজ খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে রাতে বার বার প্রস্রাব পেতে পারে। ফলে ঘুমে ব্যাঘাত ঘটে পর দিন ক্লান্ত লাগতে পারে।

৪। আয়ুর্বেদেও রাতে কোনও ফল বা তরমুজ খেতে বার‌ণ করা হয়েছে। রাতে ফল খেলে ডায়েরিয়া, এমনকী কোনও কোনও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

চিকিৎসকরা জানাচ্ছেন, সকাল বা বিকেলের দিকেই তরমুজ খাওয়ার আদর্শ সময়। সেই সঙ্গেই অতিরিক্ত তরমুজ খাওয়ার আগে কিছু ক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এর ফলে তরমুজ থেকে শরীর খারাপ হওয়ার ঝুঁকি কমে।

প্সনি থেকে তুলে তরমুজ টাটকা খাওয়াই ভাল। অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা খেতে চান। গরমে খেতে ভাল লাগলেও ফ্রিজে রাখা তরমুজ থেকে অ্যাসিডিটি হতে পারে। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন : সাধারণ খাবার স্যালাইন কেড়ে নিতে পারে আপনার শিশুর জীবন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ