রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আপনার ম্যাসেঞ্জার স্ক্যান করছে ফেসবুক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হয়তো এতোদিন আপনি  মনে করে থাকতে পারেন যে ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি আপনার কাছের মানুষ থেকে শুরু করে অফিসিয়াল কাজে যেসব ম্যাসেজ আদান প্রদান করে থাকেন এগুলো সম্পূর্ণ গোপনীয়। এমনটি ভাবলে আপনি ভুল করছেন।

ফেসবুক অটোম্যাটেড টুল ব্যবহার করে আপনার ম্যাসেঞ্জার চ্যাট হিস্টরি স্ক্যান করা হয় বলে গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে এটি তারা করে থাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ম্যালওয়্যার লিংক আর শিশু পর্ন ছবি খুঁজে বের করতে। এছাড়াও এই টুলের মাধ্যমে তারা কোনো চ্যাটে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছে কীনা সেটাও খতিয়ে দেখে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ফেসবুকের মডারেটররা অন্য ব্যবহারকারী দ্বারা ফ্ল্যাগড করা কোন ম্যাসেজ চাইলেই রিভিউ করতে পারে।

যদিও ফেসবুক অনেকদিন আগেই এই ব্যাপারটি নিশ্চিত করেছিল যে তারা ফেসবুক পোস্টের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের বিষয়টি খতিয়ে দেখে। তবে অনেক ব্যবহারকারীই গতকালের আগেও নিশ্চিত ছিলেন না যে তাদের ম্যাসেঞ্জারের চ্যাটও ফেসবুকের নজরদারির তালিকায় আছে।

ফেসবুকের একজন মুখপত্র জানান, ব্যবহারকারীদের পরষ্পরের মধ্যে আদানপ্রদান করা ম্যাসেজ অ্যাড টার্গেটিংয়ের জন্য ব্যবহৃত হয় না। তাছাড়া আমরা ব্যবহারকারীদের ভয়েস এবং ভিডিও কল ট্র্যাক করে থাকি না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ