বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাঁচ তরুণের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্ভাবনা
আশরাফ জুয়েল

আয়ু বেড়ে যাওয়ায় আকাশের চোখে ঝিমুনি আর
মানুষেরা হয়ে উঠছে আগাছার শেকড়।

আমি অন্তত এমন একজন কবিকে চিনি
যিনি মাটির সাথে পায়ের সংযোগস্থলকেই ভাবছেন
আকাশ। মানুষ মৃত্যুমুখো।

একদিন বিমান, মানুষ আর পাখি একই
আকাশে ঘুমোবে- কারুরই পা খুঁজে পাওয়া যাবে না।

গাছের পোশাক পরিবর্তিত হচ্ছে।
অথচ রাস্তার কুকুরের লোম দিয়ে সংবিধান বুনছে দুনিয়ার
মোড়লেরা। বিশ্বস্বাস্থ্য সংস্থা কনডোমে নতুন কোন
ফ্লেভার দেয়া যায় সেটা নিয়েই ব্যস্ত।

কার্তুজ খেতে খেতে পেট ফাঁপিয়ে ফেলা
ধর্মগ্রন্থগুলো নালিশ জানানোর উপযুক্ত ঠিকানা না
পেয়ে ক্রমশ ড্রামবাদক হয়ে উঠছে আর পিঁপড়ার কাঁধে
মহাকাশ বিজ্ঞান।

সব আঙুল ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।
প্রত্যাশা সেখান থেকে নতুন তর্জনী গজাবে একদিন।

দৃষ্টি
কিয়াস আহমেদ।

মুমিন বান্দারা ঠিকই বলেছিলেন শালীনতার ব্যাপারে
আপনার হাতাকাটা পোশাকটা আমাকে শিহরিত করে
আমি বিঘোর হয়ে পড়ি আপনার ডানা দেখে

আপনার লম্বা চুলে আমি পাগল হয়ে যাই
এবং আপনার চুলের বাদামি রঙে,

আপনার পায়ের ঘোরালিটা যখন উঁচু হয়ে থাকে
হিল জুতোর কৌশলে আর আপনি সোজা রাস্তায়
কেমন যেন বাঁকা বাঁকা হাঁটতে থাকেন

আপনার হাঁটুর মানচিত্রটা আমার বুকে চিনচিনে একটা
আকাশ মেলে ধরে যার এক দৃষ্টিতে ৬০ লক্ষ তারা দেখতে পাই,

আপনার কপালের কালো টিপ ঠোঁটের লাল লিপিস্টিক
আর কানের পাশ ঘেঁষে নেমে আসা ঘাম
সমস্ত কিছু আমার ভেতরে উগ্রবাদী রোমান্স জাগিয়ে তোলে!

শুনেছি মুমিন বান্দরা গায়েব জানে না
কিন্তু শালীনতার ব্যাপারে তারা যা যা বলে
তার সবকিছু আপনাকে দেখার পর আমার মনে পড়ে
শুধু একটি কথাই আমার মনে পড়ে না যে

মুমিনদেরকে বলুন,তারা যেন তাদের দৃষ্টি নত রাখে।

দ্য রেইনি সিজন-১১
হাসানত শোয়েব

চরিত্র
তুমি পিতার কবরের পাশে বসে ম্যান্ডোলিন বাজাও? ম্যান্ডোলিন না, দেখতে ম্যান্ডোলিনের মতো; এটার নাম পিয়েতা। মায়ের মৃত্যুতে পিয়েতা বাজে না। পিয়েতা বাজাতে হয় পিতার মৃত্যুতে। পিতার দেশের নাম কি? দেশের নাম নাচোল, গ্রাম সঞ্জীবনী। তিনি ভুলে যাচ্ছেন মারফি ব্রান্ডের রেডিও। পিতা, তুমি পিয়েতা বাজাবে, রকস্টার?

গল্প
এখানে তোমাদের বাড়ি, যেখানে তোমরা সেক্স করো? এখানেই কি বর্ষাকালে তোমরা মৃত সন্তান প্রসব করেছিলে? নাহ, এগুলা সব ঈশপের গল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক।

দৃশ্য
আসো, তোমার ঘাড়ে ট্যাটু এঁকে দেই। পিতার মৃত্যু, পিয়েতা, নাচোল, রকস্টার, বর্ষাকাল, মৃত সন্তান, ঈশপ। আর কিছু? এখন সন্