বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

সাংবাদিকদের সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পূর্ণ হতে চলছে। এদেশের মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিস্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীন দেশে বসবাস করে মানুষ আজো স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ হল স্বাধীন দেশ হয়েও বিশ্বের ৫টি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে একটিতে পরিণত হয়েছে।

আজ ৭ এপ্রিলবেলা ১২ টায় রাজধানীর নয়া পল্টনস্থ গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম-এর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সাংবাদিকরা হল দেশ ও জাতির দর্পন স্বরূপ। আপনাদের সৎ ইচ্ছা থাকলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এ ক্রান্তিলগ্নে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারেন।

আমরা আপনাদেরকে স্বাধীনতার পরবর্তী সময়ের দেশে যোগ্য কলম সৈনিক হিসেবে দেখতে চাই।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস. এম. এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম কাওছার আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবদুল জলিল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‘সন্ত্রাসবাদীদের মুখেই আজ শান্তি প্রতিষ্ঠার মুখরোচক স্লোগান’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ