বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোদের প্রকোপে বিপর্যস্ত রোহিঙ্গা জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চৈত্রের কাঠফাটা রােদ পুড়িয়ে দিচ্ছে সব। কোথাও একটু ছায়া নেই, মায়া নেই। শুধু গরমের নৈরাজ্য চারদিকে।এমন খোলা ময়দানেও লাখ দশেক মানুষের আশ্রয়। সূর্যের উত্তাপ আর ত্রিপলের তৈরি বিদ্যুহীন কুঁড়েঘরগুলােও দিনের বেলায় বসবাসের যােগ্যতা হারায়। গরম বাতাসের সঙ্গে উড়ে আসা ধুলােবালিও যেন আগুনের ফুলকি হয়ে ফোটে শরীরে।

আশপাশের ন্যাড়া পাহাড়েও গাছের ছায়া পেতে ছুটছে বাংলাদেশে আশ্রয় নেয়া রােহিঙ্গারা। গরমে ক্যাম্পে বসবাসকারী মানুষগুলাে অতিষ্ঠ। তীব্র গরমে দেখা দিচ্ছে বিভিন্ন রােগ-বালাই। বেশি আক্রান্ত নারী ও শিশু। আছে ক্ষুধার জ্বালাও।

সহায় সম্পদ, আত্মীয়স্বজন হারিয়ে রােহিঙ্গারা বাঁচার স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেও যেন আশার হাতছানি দেখছে না। একদিকে প্রচণ্ড গরমের খরতাপে পুড়ছে, অন্যদিকে ক্ষুধার জ্বালা। এ যেন এক বিভীষিকাময় পরিস্থিতির মুখােমুখি তারা।

ছােট ছােট শিশু মায়ের কাছে খাবার চেয়েও পাচ্ছে না। সন্তানের ক্ষুধা মেটাতে বুকের দুধও দিতে পারছেন না। কারণ তারাও দিনের পর দিন অভুক্ত।

রাখাইনের বুচিদং তমবাজার এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছেন ইমাম হােসনের স্ত্রী আয়েশা বেগম (২০)। কিছু পাওয়ার আশায় অপরিচিত লােক দেখেই এগিয়ে আসেন। চোখেমুখে ক্ষুধার জ্বালা।

এক প্রতিবেদককে স্থানীয় ভাষায় তিনি বলেন, স্বামী জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেছেন। ঘরে চাল নেই। তাই ত্রাণ আনতে গিয়েছিলাম, না পেয়ে চলে এসেছি। ছােট মেয়েটাকে নিয়ে এখন ছােলামুড়ি কিনে খাচ্ছি। এখানেও কোনাে ধরনের সুযােগ-সুবিধা পাচ্ছি না।

পলিথিনের ঝুপড়িতে গরমের তীব্রতায় ঘুমানাে যাচ্ছে না। প্রাণ যায় যায় অবস্থা। অনেকে একটু প্রশান্তির জন্য খােলা আকাশের নিচে রাত কাটান। তবে তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। ধুলােবালির কারণে বাড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রােগ।

লম্বাশিয়া ক্যাম্প ৩-এ আশ্রয় নিয়েছেন লাল মিয়ার ছেলে সােনা মিয়া। তিনি বলেন, চাল-ডাল পেলেও মাছ, মাংস কিংবা অন্য নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্র কিনতে টাকা না থাকায় অনেক কষ্ট হচ্ছে। এখান থেকে আমাদের কোথাও যেতেও দেওয়া হচ্ছে না। কাজ করারও সুযােগ নেই। বুচিদà