সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আমার জীবনের প্রথম প্রাইভেটকার ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ২০ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

দেওবন্দ থেকে পাকিস্তান হিজরতের সময় উপরোল্লিখিত কারণে আব্বাজান মুফতি মুহাম্মদ শফি রহ. এ সিদ্ধান্ত নিলেন- আপাতত তার অবিবাহিত সন্তানরাই শুধু তার সাথে পাকিস্তান যাবে। বিবাহিত সন্তানরা দেওবন্দেই থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বড় দুই বিবাহিতা বোন এবং ভাইজান জনাব মুহাম্মদ জাকি কাইফি রহ. এর দেওবন্দেই থেকে যেতে হবে। সুতরাং হিজরতের প্রস্তুতি সেভাবেই শুরু হলো।

দেখতে দেখতে হিজরতের পূর্বনির্ধারিত তারিখ ১৯৪৭ সনের পহেলা মে চলে এলো। আজ রাতেই আমাদের দেওবন্দ ছেড়ে চলে যেতে হবে। আমার মনে পড়ছে-সেদিন দুপুর থেকেই আমাদের বাসার বৈঠকখানায় আত্মীয়স্বজনদের উপচেপড়া ভিড় লক্ষ করেছি।

অনেক মহিলা জড়ো হয়েছেন, আমাদের বিদায় জানাবেন বলে। আমাদের অবিবাহিতা দুই বোন যারা আমাদের সফরসঙ্গী ছিলেন এবং যাদের ব্যাপারে পূর্বে বলে এসেছি, তারা কবিও ছিলেন; বিদায়বেলায় তারা প্রিয় জন্মভূমিকে সম্বোধন করে নিম্নোক্ত শ্লোক আবৃতি করেছিলেন।

শ্লোকদুটো যেনো আজও আমার কানে বারবার ধ্বনিত হচ্ছে।

سلام تجھ پہ کہ اب دور جا رہے ہیں ہم.
لے آج آخری آنسوں بہا رہے ہیں ہم

সালাম তোমায় বিদায় বেলায়, যাচ্ছি চলে দূরে।
বিষাদের জà¦