মুফতি মোহাম্মদ তাসনীম
আজ ১১ এপ্রিল। এই দিনটি আমার জন্য আনন্দের এবং বেদনার। এক বছর আগে এই দিনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিন শতাধিক আলেমের উপস্থিতিতে গণভবনে কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করেন।
দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল এই কওমি সনদের স্বীকৃতি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার এক বছর পূর্ণ হলো। কিন্তু এখন সনদের স্বীকৃতির ঘোষণা- ঘোষণাতেই আটকে আছে। তা আইন কিংবা বাস্তবায়ন হয়নি। আশা করি, অচিরেই ঘোষণা বাস্তবায়িত হবে।
দিনটি বেদনার হওয়ার কারণ, এক বছর আগে এই ১১ এপ্রিলে (২০১৭) হারিয়েছিলাম আমার সব থেকে কাছের উস্তাদ, অভিভাবক ও সাংগঠনিক গুরু মাওলানা কামরুজ্জামান কবীরকে।
হুজুরের এতটা প্রিয় ছিলাম হুজুর চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি। হুজুরের সঙ্গে পরিচয় সেই ২০০১ সাল থেকে।
২০০১ সালে হুজুরের এক সাথী ভাই যার কাছে কুরআন শরিফের সবক পড়েছি। তিনি আমাকে গওহরডাঙ্গা মাদরাসায় ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তার দিক-নির্দেশনায় ৯ শাওয়াল বুধবার গওহরডাঙ্গা মাদরাসায় গিয়ে কাচনার হুজুরকে খুজে বের করলাম।
বাবড়ি চুল, সাদা পাঞ্জাবি গায়ে চেহারায় ব্যক্তিত্বের ছাপ। তিনি এমন ব্যবহার করলেন মনে হলো- হুজুরের অনেকদিন আগের পরিচিত। প্রথম সাক্ষাতেই তার ব্যবহারে মুগ্ধ হলাম। ভর্তির সব কার্যক্রম সমাপ্ত করে বিদায় নেওয়ার জন্য তার কাছে গেলাম।
হুজুর মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহির জীবনী ও মাদরাসার একটা ক্যালেন্ডার হাদিয়া দিলেন। বললেন, মাদারাসায় আসার আগে এটা পড়ে শেষ করবে।
বাড়িতে খুব আগ্রহের সঙ্গে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহিরর জীবনী পড়লাম। তার হাতেই খাদেমুল ইসলাম ছাত্র পরিষদের ফরম পূরণ করে মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.-এর অরাজনৈতিক সংগঠনের শপথ গ্রহণ করি।
মাওলানা কামরুজ্জামান কবীর ১৯৫৬ সালে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন কাচনা গ্রামেন এক