সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

১ বছরে কতটা অগ্রগতি দেখছেন নেতারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

আজ ১১ এপ্রিল। ঠিক ১ বছর আগে এই দিনে গণভবনে শত শত আলেমের উপস্থিতিতে কওমি মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বীকৃতি ঘোষণার ঠিক ৩ দিনের মাথায় প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হয় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। এরপর কয়েক মাসের মধ্যে একাধিক বৈঠক হয় সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে।

কিন্তু দিন গড়ানোর সাথে শ্লথ হতে থাকে স্বীকৃতি বাস্তবায়ন প্রক্রিয়া এবং হাইআতুল উলয়ার অন্তর্ভূক্ত অন্যান্য বোর্ডের মাঝে তৈরি হয় দূরত্ব।

বিগত কয়েক মাসে স্বীকৃতি বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকের চেয়ে পারস্পারিক মতভিন্নতা দূর করার প্রচেষ্টাটাই বেশি চোখে পড়েছে কওমি মাদরাসা সাধারণ ছাত্র ও শিক্ষকদের। বৈঠক ও পাল্টা বৈঠকের পরও পারস্পারিক মতভিন্নতা দূর হয় নি বোর্ডগুলোর।

স্বীকৃতি বাস্তবায়নে শ্লথ গতি ও পারস্পারিক মতভিন্নতার কারণে শঙ্কা তৈরি হয়েছে লাখো কওমি তরুণের মনে আদৌ কি স্বীকৃতি আলোর মুখ দেখবে? সোস্যাল মিডিয়ায় এমন অনেক উদ্বেগ ও উৎকণ্ঠার প্রকাশও দেখা গেছে।

শুধু কওমি তরুণরাই নয় বরং দায়িত্বশীল দেশবরেণ্য আলেমদের মনেও তৈরি হয়েছে শঙ্কা।

কিছুদিন আগে আওয়ার ইসলামকে দেয়া এক মতামতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহসভাপতি ও হাইআতুল উলয়ার সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন, বিগত চারদলীয় সরকারের আমলে যেসব কারণে স্বীকৃতি বাস্তবায়িত হয় নি এবারও হয়তো একই কারণে তা বাস্তবায়িত হবে না।

তার এ শঙ্কার বাস্তবিক ভিত্তি কতোটা দৃঢ় এবং এক বছরে স্বীকৃতি বাস্তবায়নই বা কতো দূর এগুলো তা নিয়ে কথা হয় স্বীকৃতি বাস্তবায়ন কমিটির সাথে সংশ্লিষ্ট দেশের শীর্ষ আলেমদের সঙ্গে।

বেফাকের মহাসচিব ও হাইআতুল উলয়ার সদস্য মাওলানা আবদুল কুদ্দুস মনে করেন, ‘প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে মন্তব্য করার সময় এখনও হয় নি। কারণ, সরকারের সামগ্রিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা আন্তরিক। তবে প্রতিটি কাজেই সময় লাগছে।’

তিনি আরও বলেন, ‘আলিয়া মাদরাসার আরবি বিশ্ববিদ্যালয় পেতে ২০ বছর সময় লেগেছে। আমাদের সময় গেছে ১ বছর। সুতরাং আমরা এখনই কিছু বলতে পারি না। তবে যেহেতু এখনও সংসদà