বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার নোবেল কমিটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সাহিত্যে নোবেল পুরস্কারবিষয়ক কমিটির বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ।

একাডেমির গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাঁ ক্লোদ আহনুর বিরুদ্ধে ১৮ জন নারীকে যৌন হয়রানি করার এ অভিযোগ তোলা হয়েছে।

নোবেল পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার হিসেবে দেখা হয়। এর কলাকুশলীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রতিষ্ঠানটিকে অনেক হেয় করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনার তদন্তে নেমেছে সুইডিশ পুলিশ। দোষীকে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কেলেঙ্কারিতে সুইডিশ একাডেমির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসে চিড় ধরেছে।

জানা যায়, সুইডেনের যে প্রতিষ্ঠান নোবেল পুরস্কারে অর্থায়ন করে, তারা কমিটিকে এ ব্যাপারে সতর্ক করেছে। এ ধরনের কেলেঙ্কারি সাহিত্যে খেতাব প্রদানকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থার ভাবমূর্তি খর্ব করবে বলে মত দিয়েছে তারা।

নোবেল কমিটি থেকে ৩ বিচারকের পদত্যাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ