শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বাংলা নববর্ষ রাসুল সা. এর হিজরতের একটি সূচনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আসছে নববর্ষ। আবহমান বাঙালির ঐতিহ্য হিসেবে বাংলাদেশে পালিত হয়ে থাকে এ নববর্ষ। একসময় বৈশাখ মানেই হালখাতা। আত্মীয়কে বাসায় এনে দাওয়াত খানো ইত্যাদিতে মুখর ছিল। এখন যদিও সেসব হারাতে বসেছে।

বর্ষবরণে ইসলাম কেমন দিকনির্দেশনা দেয়। এ বিষয়ে আমরা কথা বলেছি দুজন তরুণ আলেমে দীনের সঙ্গে। আসুন জানি তাদের থেকে।

রাজধানীর মিরপুর বায়তুল আতিক জামে মসজিদের খতিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরসার উসতাজ মুফতি সাঈদ আহমাদ বলেন, নববর্ষটা ভিন্নভাবে আবহমান বাঙলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে অনেক আগ থেকেই।

নববর্ষে  বা বৈশাখ মাসে দেখা যেতো ব্যবসায়ীরা শুভ হালখাতার নামে বাকি অর্থ আদায় করার জন্য অনুষ্ঠান করতো। এটা দোষণীয় কিছু ছিলো না। ঋণ পরিশোধ করার মাঝে কোনো বিধিনিষেধ নেই। তবে প্রচলিত ধারায় বর্ষ পালনের অনেক কিছুর সঙ্গে ইসলাম দ্বিমত করে।

বাংলা নববর্ষের একটা যোগসূত্র ইসলামি হিজরি সনের সঙ্গে রয়েছে। ইতিহাস সবাই জানে, হিজরি সালটাই বাদশাহ আকবর বাংলাবর্ষে রুপান্তরিত করেছেন। তাহলে বাংলা নববর্ষ রাসুল সা. এর হিজরতের একটি সূচনা। যার মাঝে ইসলামের বহু ইতিহাস লুকায়িত আছে।

সেটাকে কেন্দ্র করে আমরা নববর্ষে ভিন্ন রকম ভাবধারার আলোচনা করতে পারি। যেমন রাসুল সা. এর হিজরতের বিষয়ে আলোকপাত করতে পারি। আলোচনা করতে পারি রাসুল সা. এর হিজররতের কারণে ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

এ ধরনের আয়োজনে মানুষকে শোভাযাত্রার বিষয়গুলো ভালো করে আলোচনার মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারবে। আমরা নববর্ষে মানুষের কাছে গত একটি বছর কীভাবে পালন করলো তার হিসেব নিকাশ আল্লাহর দরবারে কী জবাব দিবো সে জন্য জনসাধারণকে সুরা আম্বিয়ার শুরুর দিকের আলোচনাগুলো মনে করিয়ে দেয়া।

মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে। (সুরা আম্বিয়া-২,৩)

আর এ ধরনের কুসংস্কার বা অবৈধ বিশ্বাস থà§