বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বুখারি শরিফের শেষ সবক পড়ালেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ মাদানী, ইন্ডিয়া প্রতিনিধি

ভারতের তাবলিগ জামাতের মারকাজ নিজামুদ্দিনের মাদরাসার ছাত্রদের বুখারি শরিফের শেষ সবক পড়ালেন মাওলানা সাদ কান্ধলভী।

এতে দাওরায়ে হাদিসের শিক্ষার্থীসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ এবং অনেক আলেম অংশ নেন।

মারকাজ মসজিদের নিচতলায় অনুষ্ঠিত এ সভায় মাওলানা সাদ বলেন, নিয়তশুদ্ধ না হলে আমলের কোনো ওজন হবে না। আমল দামি হওয়ার জন্য নিয়ত খুব জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইলমের মূল মাকসাদ তিনটি। এক. নিয়ত সহিহ করা। দুই. ইলম অনুযায়ী আমল করা। তিন. ইলম ও আমলের দাওয়াত দেওয়া।

মাওলানা সাদ আরও বলেন, ইলমকে দুনিয়া কামানোর মাধ্যম না বানাই! সাহাবায়ে কেরাম তিন কাজকে সামনে রেখে জীবনের সমন্বয় করেছিলেন।

এক. ইলম শেখা, শেখানো ও আমল করা। দুই. দাওয়াতের মেহনত। তিন. হালাল উর্পাজন।

তিনি ছাত্র- শিক্ষককে বাবা-ছেলের মতো আপন আপন সম্পর্কের মতো হওয়ার আহ্বানও জানান। অনুষ্ঠানে তিনি উপস্থিত সব ছাত্র ও আলেমকে হাদিসের সনদও দেন।

উল্লেখ্য নিজামুদ্দিনে শুরু হয়েছে বাংলাদেশিদের জোড়। বাংলাদেশি আলেমগণের আপত্তি থাকলেও দুই থেকে তিন হাজার বাংলাদেশি সে জোড়ে অংশ নিয়েছেন।

জোড় শেষ হবে আগামী ১৬ এপ্রিল।

নিজামুদ্দীনে চলছে বাংলাদেশিদের জোড়ের প্রস্তুতি : নেই কাকরাইলের অধিকাংশ আলেম শুরা