বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক, গাড়ি ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুর এলাকায় আটকে দিয়ে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি বাস মৌলভীবাজারে নিয়ে আটকে রাখা হয়েছে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্তই কার্যকর করা হয়নি। বাধ্য হয়েই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

তিনি আরও জানান, বিরোধ নিষ্পত্তির দাবিতে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এবং মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিকরা হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বিভিন্ন সময় বাধা দিয়েছেন। এ নিয়ে একাধিকবার শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর জেরে একপর্যায়ে হবিগঞ্জের ওপর দিয়ে মৌলভীবাজারের বাস চলাচলেও বাধা দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিরোধ সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য এবং প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। তবে সমঝোতার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের।

সংগঠনটির দাবি, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই প্রতিবাদে আগামী ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

ধর্মঘটের কারণে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের এই পরিবহন বিরোধ দ্রুত সমাধান করে জনদুর্ভোগ এড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ