সুলাইমান সাদী : দিনভেদে শুভ-অশুভের কিছু নেই। দুঃসংবাদ আমরা প্রতিদিনই পাই। সুসংবাদও পাই। কিন্তু মাঝেমধ্যে কিছু সুসংবাদের নিচে দুঃসংবাদগুলো চাপা পড়ে যায়।
শুভ-অশুভ কিছু থাকুক বা না থাকুক, আমাদের সময় ও পরিবেশ বদলায়। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময়। ভালোর আগমন যেন খারাপের পথ রোধে ভূমিকা রাখতে পারে সেদিকে দৃষ্টি ফেরাবার জন্যই এ্ চেষ্টা।
একদিকে নতুন বছরের আগমনে চলছে আনন্দ-উৎসব অপরদিকে দেশজুড়ে মাদক ছিনতাই অপহরণ হত্যা ধর্ষণ। বছরের শুরুতেই এসব ঘটনা দেশের সাধারণ মানুষের মনে সঞ্চার করছে ভীতি ও আশঙ্কা। এ আশঙ্কা কাটাতে কী করা উচিত সে বিষয়ে বিশিষ্টজনদের বাস্তবমুখী কোনো সিদ্ধান্ত-পরামর্শ নেই বললেই চলে।
আজকের এ দিনে সংবাদপত্র খুললেই চোখে পড়ছে নববর্ষের উচ্ছাস-আনন্দ, মঙ্গল শোভাযাত্রা ও বাঙালি সংস্কৃতির মহুমাত্রিক চিত্র। চিত্রগুলোর ফাঁকফোঁকরেও আছে আরো কিছু ছবি, প্রতিদিনকার তুলনায় যেগুলোর হার কমে যাওয়ার দরকার ছিল; কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সে প্রশ্ন উন্মুক্ত ভাবনার জন্য রেখে দিলাম।
আজকের সংবাদমাধ্যমগুলোতে নববর্ষের সংবাদের পাশাপাশি চোখে পড়া বেশ কিছু দুঃসংবাদ :
১. যশোরের অভয়নগর উপজেলায় বন্ধুদের হাতে এক তরুণ খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত রবিউল (২২) উপজেলার বুইকরা গ্রামের গরুহাটা এলাকার আক্কাস মোল্লার ছেলে।
২. ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক পুকুর থেকে দুই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম সুমন জানান, উপজেলার শোল্লা ইউনিয়নের চকের মাঝখানের একটি পুকুর থেকে শুক্রবার তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন - উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজীজপুর গ্রামের মো. জামালের স্ত্রী ময়না আক্তার (৫০) ও যন্ত্রাইল এলাকার মো. ইমান আলীর স্ত্রী নার্গিস আক্তার (৪৫)।
৩. যশোরের অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া বলেন, রবিউলকে তার বন্ধু আরিফ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নেন। এর আগে মাদক সেবন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
রেললাইনের পাশে আকিজ জুট মিলের পেছনে নিয়ে তিন বন্ধু রবিউলের হাতপা চেপে ধরেন আর আরিফ তাকে কুপিয়ে হত্যা করà