বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সন্ত্রাস দমন-প্রজনন : কার হাত, কার বাজিমাত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদিকুল ইসলাম
প্রাবন্ধিক ও কলামিস্ট

প্রথমেই বলে রাখি কোনো সন্ত্রাসী সংগঠনের গুকীর্তন আমার লেখার বিষয় নয়। কোন সংগঠন সন্ত্রাসী আর কোনটা নয় সে তত্ত্ব উদঘাটন করাও আমার উদ্দেশ্য নয়। প্রত্যেক স্বাধীনতাকামী ও মতাদর্শ প্রতিষ্ঠার লড়াইরত ব্যক্তিই তার বিরোধী পক্ষের কাছে সন্ত্রাসী ও অরাজকতা সৃষ্টিকারী। পশ্চিমারা যাকে হিরো বানায় প্রয়োজনে তাকেই ভিলেন বানিয়ে ফাঁসি দেয়।

তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো ‘সাদা হাতি’। হিরোকে ভিলেন আর ভিলেনকে হিরো বানাতে যাদের পাঁচ মিনিটের ভিডিও শুটিংই যথেষ্ট। গত ২ এপ্রিল আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের দাস্তি আর্চি জেলার একটি হাফিজিয়া মাদরাসায় আফগান বিমানবাহিনীর হামলায় ১১ থেকে ১২ বছরের ১৫০ জন হাফেজের মৃত্যুর ঘটনা দিয়ে শুরু করছি। যাদের একজনও তালেবান ছিাল না।

পবিত্র কুরআন হেফজ করার সনদ ও পাগড়ি পড়ার সময় শহিদ হন ১৫০ জন হাফেজে কুরআন। যে অনুষ্ঠান হচ্ছিল সেটা তালেবানদের যুদ্ধের প্রস্তুতি মিটিং ছিল না। কিশোর বয়সের কিছু ছেলেদের শিক্ষার সনদ প্রদান অনুষ্ঠান ছিল আর সেখানেই বিমান হামলা হলো তালেবানদের অস্তানা সন্দেহে।

সভ্য পৃথিবীর ঘাড়ে এখন এ ঘটানর বিচার ভার। এখন এ ঘটনাকে কিভাবে দেখবে এবং কোন দৃষ্টিকোন থেকে মূল্যায়ন করবে? সে মূল্যায়ন ২০০১ সালে আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বৌদ্ধ মূর্তি ভাঙার পর যেভাবে মানবাধিকারের স্বর চড়েছিল তার সমপরিমাণ হবে কি?

তালেবান দমনের নামে আফগানিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এটা প্রথম নয়। অনেক ঘটনার মাঝে এটা একটা। এর আগেও অনেকবার এমন স্থাপনাগুলোতে হামলা হয়েছে যা তালেবানদের আস্তানা বা ‘মিটিং প্লেস’ নয়।

এমন মানুষের উপর হয়েছে যারা তালেবান বা কোন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত নয় বা সন্ত্রাসীও না। ২০১৫ সালের অক্টোবরে ফ্রান্সের এনজিও সংস্থা কর্তৃক পরিচালিত কুন্দুজের ডক্টরস উইদাউট বার্ডাসের হাসপাতালে মার্কিন বোমারু বিমান এসি-১৩০ থেকে বোমা ফেলে চিকিৎসকসহ ৪২ জনকে হত্যা করা হয়। যাদের একজনও তালেবান ছিলো না।

এর আগে ২০১১ সালের ১১ মার্চে এক মার্কিন সেনার গুলিতে ১৬ জন নিরীহ আফগানী প্রাণ হারায়। হত্যাকারী সৈনিকের লঘু শাস্তি ও ন্যাটো জোট এর জন্য দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্বায় সাড়ে।

২০১৬ সালে ৩ নভেম্বর কুন্দুজে মার্কিন বিমান হামà¦