বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

আল্লামা সালিম কাসেমির বর্ণাঢ্য জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম হজরত মাওলানা কাসেম নানুতবি রহ.এর দৌহিত্র, খবিতে ইসলাম মাওলানা কারি তৈয়্যব রহ. এর ছেলে হজরত আল্লাম সালেম কাসেমি। নানা গুণ আর বৈশিষ্ট্যের অধিকারী ইলমের বাতিঘর এই বর্ষীয়ান আলেম আজ রব্বে কারিমের অমোঘ বিধানে সাড়া দিয়ে অনন্ত জগতে পাড়ি জমান।

ইতিহাস বলছে এই মনীষীর জন্ম হয় ১৯২৬ সনের ৮ জানুয়ারি, সাহারান ১৯২৬ সালের ৮জানুয়ারি ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ এলাকায় তিনি জন্মলাভ করেন৷ প্রাথমিক শিক্ষা লাভ হয় ঐতিহ্যবাহি ইলমি ধারক কাসেমি পরিবারেই৷ তার পিতা হজরত মাওলানা কারি তৈয়্যব রহ.৷ তিনি ভারতবর্ষে খতিবুল ইসলাম নামে পরিচিত ছিলেন৷ তিনিই ভারতীয় মুসলমানদের জন্য ‘অল ইন্ডিয়া মুসলিম পার্রসোনাল ল বোর্ডে’র প্রতিষ্ঠাতা৷ দারুল উলুম দেওবন্দের সবচে দীর্ধস্থায়ী মুহতামিম ও (প্রিন্সিপাল) ছিলেন তিনি৷

আল্লামা সালেম কাসেমি প্রাথমিক শিক্ষা লাভের পর দারুল উলুম দেওবন্দে ভর্তি হন৷ এবং ধারাবাহিকভাবে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে ১৯৪৮ সালে ফারাগাত হাসিল করেন৷ তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন, শায়খুল আজম ওয়াল আরব হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানি, শায়খুল আদব হজরত মাওলানা এজাজ আলী, শায়খুল হাদিস হজরত ইবরাহিম বলিয়াবি, হজরত মাওলানা ফখরুল হাসান রহ.প্রমূখ৷

আর তার সহপাঠীদের মধ্যে হজরত মাওলানা মানজুর নোমানি রহ., হজরত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানি রহ. হজরত মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ রাবে হাসান নদবি হাফিযাহুল্লাহ প্রমুখ৷

পড়ালেখা শেষে তিনি দারুল উলুম দেওবন্দেই শিক্ষক হিসবে খেদমতে নিযুক্ত হন৷ হেদায়া, মেশকাত, বুখারি শরিফসহ বহু গুরুত্বপূর্ণ কিতাবের পাঠদান করেন৷ ১৯৮২সালে দেওবন্দে এখতেলাফ শুরু হলে তিনি তার বাবার সাথে ওয়াকফ দেওবন্দ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন৷ পরে এখানের প্রিন্সিপাল ও শায়খুল হাদিসের দায়িত্ব পান তিনি৷

তিনি যেসব পদ পদবির অধিকারী ছিলেন তার কয়েকটি হলো, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতি, দারুল উলুম ওকফ দেওবন্দের প্রধান মুরুব্বী ও শুরা প্রধান, মাজাহিরে উলুম সাহারানপুরের শুরা স