বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

মাত্র ১৪০ দিনে হাতে লিখলেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মিসরের ডাকহলিয়া প্রদেশের ক্যালিগ্রাফি শিক্ষক হামদি বাহরাভি মাত্র ১৪০ দিনে পুরো কুরআন হাতে লিখেছেন। যা নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলছেন এটি সত্যিই অনন্য কাজ।

হামদি বাহরাভি শহিদ মুস্তাফা ভ্যাটিডি প্রাইমারি স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক। তার বয়স ৫৫ বছর।

নিরলস পরিশ্রমে কুরআনের পাণ্ডুলিপি হাতে লেখার মহৎ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। যদিও অনেকেই তাকে এ কাজ থেকে বারণ করেছিলেন। পারবেন না বলে নিরুৎসাহিত করেছেন। কিন্তু হামদি এসবে থামেননি।

হাতে লেখা পাণ্ডুলিপিটি ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্য। যা ৪১৫ পৃষ্ঠায় সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটি তৈরির কাজে তার খরচ হয়েছে ১২৫ পাউন্ড।

হামিদ মিডিয়াকে জানান, ‘তার এ কাজে পরিবারের সদস্যরা উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি জানান, পাণ্ডুলিপিটি পর্যবেক্ষণের জন্য মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবেন। পর্যবেক্ষণ শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে হাদিয়ে হিসেবে জমা দেবেন বলেও জানান তিনি।

হামদি বাহরাভির এ অসামান্য অবদান বহু মানুষের প্রেরণা হয়ে থাকবে আর মুসলিমদের জন্য এটি তার অনন্য উপহার। আল্লাহ তাকে এ কাজের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

ভারতের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনী

আরআর