শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘তুরস্কে থাকা ৩৫ লাখ শরণার্থীকে ফেরাতে সিরিয়াকে নিরাপদ করতে হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ ও অপারেশন ইউফ্রেটিস শিল্ডের মাধ্যমে সিরিয়ার যে সকল অঞ্চল ইতোমধ্যে নিরাপদ হয়েছে, তা গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়।

তিনি আরো বলেন, তার দেশ সিরিয়ার সাথে থাকা দেশের পুরা সীমান্তকে নিরাপদ অঞ্চলে রুপান্তর করবে।

পার্লামেন্টে তার দলের প্রতিনিধিদের সামনে রাখা বক্তব্যে আরো বলেন, সিরিয়ার জারাবলুস, বাব ও রায়ি অঞ্চলে এক লক্ষ ষাট হাজার সিরীয় ফিরে গেছে।

তুরস্কে প্রায় পয়ত্রিশ লক্ষ শরণার্থী রয়েছে, যারা তাদের দেশে ফেরার অপেক্ষা করছে। তাই তুরস্কের সাথে থাকা সিরিয়ার পুরা সীমান্তকে-ইদলিব হতে তিল রফাত, মিনবাজ হতে আয়নুল আরব ও তিল আবয়াত হতে রাসুল আইন-কে নিরাপদ অঞ্চল আমাদের বানাতে হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার দেশ সকল প্রকারের সন্ত্রাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করছে।এবং গত জানুয়ারি হতে শুরু হওয়া অপারেশন অলিভ ব্রাঞ্চ এ পর্যন্ত প্রায় চার হাজার সন্ত্রাসীকে খুজে বের করা হয়েছে।

আল জাজিরা আরবি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ