বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

রোজার জন্য কি মুখে নিয়ত করা শর্ত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: 

রোজার জন্য কি মুখে নিয়ত করা শর্ত? আমি রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে সাহরি খাই। মনে মনে রোজার নিয়ত থাকে; কিন্তু রোজার নিয়ত মুখে বলি না। আমার রোজা কি সহিহ হয়? নাকি কাজা করতে হবে।

উত্তর:

রোযা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠা ও সাহরী খাওয়াটাই রোযার নিয়তের শামিল। নিয়ত মনের ইচ্ছার নাম, এক্ষেত্রে মুখে উচ্চারণ করা জরুরি নয়। আপনার রোযাগুলো সহিহভাবে আদায় হয়। কাজা করতে হবে না।

দলীলসমূহ:

قال العلامة محمد أمين بن عمر بن عبد العزيز المعروف بابن عابدين الدمشقي الحنفي(1252هـ) رحمه الله في كتابه رد المحتار 3/339 (بينة) قال في الاختيار : النية شرط في الصوم، وهو أن يعلم بقلبه أنه يصوم.

قال شيخ الإسلام رحمه الله في "الاختيارات" ص 191 :

ومن خطر بقلبه أنه صائم غداً فقد نوى اهـ

وسئلت اللجنة الدائمة :

كيف ينوي الإنسان صيام رمضان ؟

فأجابت :

تكون النية بالعزم على الصيام ، ولا بد من تبييت نية صيام رمضان ليلاً كل ليلة اهـ

فتاوى اللجنة الدائمة (10/246) .

والله أعلم .

আরও দেখুন: 

আলবাহরুর রায়েক ২/২৫৯

আলজাওহারাতুন নায়্যিরাহ ১/১৭৬

ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫

 

উত্তর লিখেছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)

মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ