রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সব সিম অপারেটরে এক কলরেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম: একই বা একটি হতে আরেক অপারেটর- মোবাইল ফোনের সব কলের সর্বনিম্ন সীমা এক রেটে হচ্ছে। আর এই রেট হতে পারে ৫০ পয়সা। অন্যদিকে কলরেটের সর্বোচ্চ সীমা নাও থাকতে পারে।

একই অপারেটরের নম্বরে কলকে বলা হয় অননেট আর একটি অপারেটর হতে অন্য অপারেটরের নম্বরে কলকে অফনেট কল বলে।বর্তমানে অননেটে ২৫ পয়সা এবং অফনেটে ৬০ পয়সা সর্বনিম্ন কলরেট নির্ধারিত আছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অফনেট এবং অননেট কলে এক রেট করার সিদ্ধান্ত হয়েছে। এতে গ্রাহক স্বস্তি পাবে, কথা বলার খরচ কমবে।

এছাড়া বড় অপারেটরগুলো একতরফা সুবিধা নিতে পারবে না। অন্যদিকে ছোট অপারেটর থেকে বড় অপারেটরে কল করার খরচও কমে আসবে-বলেন মন্ত্রী।

অননেট অফনেটে আলাদা আলাদা কলরেট বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশেই নেই। নেই এক অপারেটর হতে আরেক অপারেটরে কলের জন্য ইন্টার কানেকশন এক্সচেইঞ্জ (আইসিএক্স)।

সংশ্লিষ্টরা বলছেন, এমএনপি চালু হলে অননেট ও অফনেটের আলাদা কলরেট বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করতে পারে। এখন কলরেট এক করা হলে এটি কমবে।

আরো পড়ুনফেইসবুকে নকল আইডি ব্যবহার; ইসলাম কী বলে? 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ