শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের তথ্য কতটা নিরাপদ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, গবেষক ও সাংবাদিক

তথ্যপ্রযুক্তির আশীর্বাদে গোটা ব্যাংকিং খাত এখন হাতের মুঠোয়। অনলাইন সেবায় সাধারণ ব্যাংকিং পরিবর্তিত হয়েছে ‘ডিজিটাল ব্যাংকিংয়ে’। আলোচনার বিষয় হচ্ছে, ব্যাংকিং সেবা আজ গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছালেও ডিজিটাল ব্যাংকিংয়ে যে দিন দিন তথ্য নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে।

বিশেষ করে সম্প্রতি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ক্লোনিং করে অর্থ আত্মসাতের একাধিক ঘটনায় গ্রাহকদের মধ্যে এ উদ্বেগের জন্ম দিয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ে সিম ডুপ্লিকেট, ক্লোনিং, ব্লুক, কল ডাইভার্ট করে প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ ওঠেছে। প্রশ্ন হচ্ছে, এসব ঘটনায় ব্যাংক-কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ও অদক্ষতা রয়েছে কি? যদি থেকে থাকে তো কার্যকর কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলোর ৫২ শতাংশই তথ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যার মধ্যে ১৬ শতাংশ খুবই উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে এবং ৩৬ শতাংশ উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। প্রতিষ্ঠানটির পৃথক এক গবেষণায় বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সম্পর্কে ৫০ শতাংশ ব্যাংক কর্মকর্তাই অজ্ঞ। যার মধ্যে ২৮ শতাংশ খুবই অজ্ঞ এবং ২২ শতাংশ কিছুটা কম অজ্ঞ। এ ছাড়া সামান্য ধারণা রয়েছে ২০ শতাংশ কর্মকর্তার। আর এমন বাস্তবতায় গ্রাহকদের ব্যাংক হিসাব কতটা নিরাপদ?

প্রসঙ্গত, বাংলাদেশের ৫৭টি ব্যাংকে প্রায় ২ লাখ কর্মকর্তা রয়েছে। গ্রাহকদের মধ্যেও একই জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহক সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞ।

গণমাধ্যমে প্রকাশ, দেশে ৫৭টি ব্যাংকের প্রায় ১০ হাজারের অধিক শাখা এবং প্রায় ৭ হাজার ৩০০ এটিএম বুথ রয়েছে। এগুলোর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে লেনদেন করছেন। একই সাথে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট রয়েছে প্রায় ছয় কোটি। ফলে ব্যাংকিং খাতের একটি বড় অংশই চলে গেছে অনলাইনের সেবায়। এভাবেই গত এক দশকে ‘ডিজিটাল ব্যাংকিং’ ব্যবস্থা পরিবর্তিত হà