শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘সৌদি তরুণদের বিজাতীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: মক্কার আমির ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা প্রিন্স খালিদ আল ফয়সাল একটি নির্দেশ জারি করে বলেছেন, তরুণ সৌদি নাগরিকরা যারা দেশের প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরও অবশ্যই সৌদি ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে। নারী কর্মীদেরও পরিপূর্ণ পোশাক পরিধান করেই চাকরিতে যোগ দিতে হবে।

তিনি বলেন, সৌদি আরব সরকারের প্রতিনিধিত্বশীল একটি দল এই নির্দেশের বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

সৌদি সরকারের মুখপাত্র সুলতান আল দোসারি বলেন, আমির খালিদ আল ফয়সাল সম্প্রতি একটি মার্কেট পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন, দু’জন তরুণ বিজাতীয় পোশাক পরে দোকানে কাজ করছে।

সৌদি আরবে গতকালের ‘দুর্ঘটনা’র পর বিশেষ সতর্কতা

আমির তাদের জিজ্ঞেস করলেন, তারা কেনো এরকম পোশাক পরছে? তারা বললো, এটা তাদের কোম্পানির নির্দেশনা। এরপর আমির একটি কমিটি গঠন করেছিলেন এটা অনুসন্ধানের জন্য যে কেনো কোম্পানিগুলো সৌদি তরুণদের বিজাতীয় পোশাক পরতে বাধ্য করছে কিনা।

সেই কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পরই আমির এই নির্দেশ জারি করেছেন বলে জানান এই মুখপাত্র।

সৌদি গেজেট থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ