বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

দাফনের সময় নড়ে ওঠা শিশুটি অবশেষে মারাই গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে নড়ে ওঠা শিশুটি শেষ পর্যন্ত আজ মরাই গেল।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা শিশু হাসপাতালে এই নবজাতক মারা যায় বলে নিশ্চিত করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।

ভূমিষ্ঠ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নবজাতককে মৃত ঘোষণা করেন। সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান শোকাতুর পিতা। সেখানে গোসল করানোর সময় হঠাৎই কান্না করে ওঠে নবজাতকটি।

 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে মীমের জন্ম দেন শারমিন আক্তার। এর পরই শিশুটিকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেয় ঢামেক কর্তৃপক্ষ।

স্বজনরা নবজাতকটিকে দাফন করতে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে গোসল করানোর সময় শিশুটি হঠাৎ নড়ে ওঠে কান্না করে।

এদিকে, মৃত ঘোষিত নবজাতকের বেঁচে ওঠার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

হামাস সদস্যের দুই হত্যাকারীর স্কেচ প্রকাশ করলো মালয়েশিয়া

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ