রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২০ হাজার সাবস্ক্রাইব পেরুলো কাতিব টিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশে কাজ শুরু করা ‘কাতিব টিভি’ ২০ হাজার সাবস্ক্রাইব পেরিয়েছে।

এ উপলক্ষে কাতিব টিভিএকটি ‘সেলিব্রেশন চিরোমনি’র আয়োজন করেছিল। সাবস্ক্রাইবাররা যেখানে তাদের অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বজুড়ে ইসলামি সংস্কৃতিপ্রেমীদের মুহূর্তের সঙ্গী হয়ে উঠার মানসে ২০১৫ সালে পথ চলা শুরু করে ইউটিউব চ্যানেলটি।

নিয়মিত ইসলামি কন্টেন্টের মাধ্যমে সারাবিশ্বে দীনের আলো ছড়িয়ে দিতে চায় কাতিব টিভি।

কাতিব টিভির সিইও মাওলানা ইনাম বিন সিদ্দিক। সহযোগী হিসেবে রয়েছেন ইবাদ বিন সিদ্দিক, মুহাম্মাদ রাইহান, শাহ আনহার ইসলাম, হাম্মাদ তাহমীম, মামুন মাসুম, সাকিব আশরাফ ও হাবিব মিলাদ।

সিলেটের উদ্দমী একদল তরুণের এ প্লাটফরম থেকে আগামীতে আসবে আকর্ষণীয় নানারকম ইসলামি অনুষ্ঠান, আলোচনা ও লাইভ প্রোগ্রাম।

এ ব্যাপারে ইবাদ বিন সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, পহেলা বৈশাখের আগের রাতে কাতিব টিভি'র আয়োজনে 'আমাদের সংস্কৃতি' নামে একটি লাইভ টকশো'র আয়োজন করে। যেখানে লাইভ কলিং এর ব্যবস্থাও ছিলো। এ নামে নিয়মিত লাইভ শো হবে। পবিত্র রমজানেও ব্রডকাস্ট হবে বিষয়ভিত্তিক আলোচনার লাইভ অনুষ্ঠান 'আমার রোজা'।

ইউটিউবে যারা ইসলামি কন্টেন্ট পেতে চান এবং ইসলামি আলোচনা, সঙ্গীত শুনতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। লিংক katib tv

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ