চৌধুরী মনজুর লিয়াকত রুমি
পৃথিবীর ইতিহাসে ব্যাপক আলোড়ন তোলা একটি ঘটনা 'মিরাজ'। যার স্মরণে আমরা সুযোগ গ্রহণ করতে পারি ধ্যানে মগ্ন হওয়ার আর পূণ্য অর্জনের। এরই ফলশ্রুতিতে মানব কল্যাণের।
কেন মানব কল্যাণ, পুরো লেখাটি পড়লে যা বুঝতে পারি। প্রথমেই এর সাথে পবিত্র কুরআনে উল্লেখিত আয়াতটি উপস্থাপন করি। সেটি হচ্ছে-
‘পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার পরিবেশ আমি বরকতময় করেছিলাম, তাঁকে আমার নিদর্শন দেখানোর জন্য, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (সূরা বনিসরাইল বা সূরা আল ইসরা আয়াত নং ১)।
বিজ্ঞানী আইনস্টাইনের নাম আমরা কেইবা না জানি। তাঁর চতুর্মাত্রিক ধারণা (Fourth Dimension Theory), E=MC2, তরঙ্গ দৈর্ঘ্য, ইত্যাদির পাশে একটি তত্ব হলো আপেক্ষিকতার তত্ব (Theory of Relativity)।
বিজ্ঞানীদের নানান চেষ্টার পর মাত্র গত শতাব্দীতে এসে তিনি প্রমাণ করলেন একটি বিষয় এই তত্ত্বের ভিত্তিতে। আর তা হলো কেউ যদি শুধুমাত্র আলোর (বিদ্যুৎ) গতিতে পৃথিবী থেকে অন্যত্র পরিভ্রমণ করেন, তবে তিনি মহাশূন্যে যেটুকু সময় অতিবাহিত করে আসতে পারবেন তার তুলনায় পৃথিবীতে সময় অতিবাহিত হবে অনেক কম।
আমাদের প্রিয় নবীর সা. এর সময় পরিভ্রমণ বিষয়ক একটি ঘটনা ছিল শবে মেরাজ। ওই ঘটনায় ঠিক এ ব্যাপারটিই ঘটেছিল বহু শতাব্দী আগে। এক্ষেত্রে আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সা. যে বাহনের মাধ্যমে ভ্রমণ করে এসেছিলেন তার নাম ছিল 'বোরাক' যার অর্থ সেই 'বিদ্যুৎ'।
আইনস্টাইন যখন বৈজ্ঞানিক নিক্তিতে প্রমাণ করলেন ঠিক তখনই অবাক বিস্ময়ে পৃথিবী উপলব্ধি করলো একটি অলৌকিক ঘটনার কথা, যা বাস্তবেই ঘটা সম্ভব। এটি আসলে ঘটেছিলো প্রায় প্রায় পনেরশত বছর আগে এক মহাপুরুষের একটি অলৌকিক ভ্রমণ নিয়ে। আর প্রমাণ পাওয়া গেলো বিজ্ঞানের এই উন্নতির যুগে এসে, অতিসম্প্রতি।
আমার খুব পরিচিত এক মানুষ জনাব ফজলে সেলিম। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার ফজলে রাব্বি'র ছোট ভাই। তাঁর ছিল বিখ্যাত ব্যক্তিদের সাথে সাক্ষাতের সখ (Hobby)। পৃথিবীর বহু প্রথিতযশা ব্যক্তিত্বের সাথে তিনি দেখা করেছেন।
তার সাথে একদিন আমার আলাপের মাঝে 'সময় পরিভ্রমণ' (Time Travel) বিষয়টিও চলে এলো। তখন তিনি তার শখের তালিকার একজনের কথা আমাকে বà¦