শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের ভারতে প্রবেশে বাধা দিতে সীমান্তে নজরদারির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ ব্যাপারে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের সেদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না কারণ গোয়েন্দা বাহিনীর হাতে তথ্য রয়েছে শরণার্থীদের অনেকের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। সম্প্রতি ভারত সরকার জানিয়েছে, সেদেশে আশ্রয় নেয়া শরণার্থীদেরকেও বের করে দেয়া হবে।

পর্যবেক্ষকরা বলছেন, ভারত সরকারের রোহিঙ্গা বিরোধী নীতি থেকে বোঝা যায়, তারা দুটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে এবং এরই মধ্যে ভারতে আশ্রয় দেয়া রোহিঙ্গা শরণার্থীদেরকে বের করে দেয়ার সিদ্ধান্তের মাধ্যমে মূলত তারা বাংলাদেশ সরকারের ওপর আরো বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে যাতে ঢাকা কর্তৃপক্ষ রোহিঙ্গাদেরকে নিজ দেশের নাগরিক হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়।

যেমনটি মিয়ানমার সরকার দাবি করে থাকে রোহিঙ্গা মুসলমানরা সেদেশের নাগরিক নয় বরং তারা বাঙালি এবং অভিবাসী হিসেবে প্রতিবেশী বিভিন্ন দেশে অবস্থান করছে। এখন মিয়ানমার সরকারের সঙ্গে সুর মিলিয়ে ভারত সরকারও একই কথা বলছে।

দ্বিতীয়ত, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সম্পর্ক থাকার অভিযোগ তুলে ভারত সরকার আসলে এমন এক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে শরণার্থীরা ভারতে আশ্রয় চাওয়ার কোনো সুযোগ না পায়।

এমনকি ভারত সরকার এর আগে রোহিঙ্গাদেরকে সন্ত্রাসী অভিহিত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে এমনভাবে তাদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টির চেষ্টা চালিয়েছে যাতে তাদেরকে আশ্রয় না দেয়ার পক্ষে যুক্তি দেখানো যায়।

বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ককে কাজে লাগিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, মিয়ানমারের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা থাকায় ভারত ইচ্ছে