শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লামা ইকবাল : বিশ্বকবিতার বরপুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আম্মার সাদিক : পাঞ্জাবের সিয়ালকোট শহরে ১৮৭৭ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ইকবালের জন্ম। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন কাশ্মীরী ব্রাহ্মণ। প্রায় তিনশ বছর আগে তাঁরা ইসলাম গ্রহণ করেন। সিয়ালকোটে প্রাথমিক শিক্ষা সমাপন শেষে ইকবাল ১৮৯৫ সালে লাহােরে যান।

শৈশব থেকেই ইকবাল কবিতা লেখা শুরু করেন। তার শিক্ষক শামসুল উলামা মীর হাসান তাঁর প্রতিভার পরিচয় পেয়ে তাকে উৎসাহিত করতে থাকেন। সিয়ালকোট ত্যাগ করার সময় ইকবাল যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষায় মাত্র উত্তীর্ণ হয়েছিলেন, তবু প্রাচ্যের জ্ঞান-বিজ্ঞানে ততক্ষণে তিনি গভীর ব্যুৎপত্তি অর্জন করেছিলেন।

লাহােরে তিনি বিভিন্ন কবি-সম্মেলনে যােগ দিয়ে কবিতা পাঠ করতে থাকেন। ক্রমে তাঁর কবিখ্যাতি দিগ্বিদিক ছড়াতে থাকে। লাহােরের আঞ্জুমানে হিমায়েতে ইসলামের বার্ষিক সভায় ১৮৯৯ এবং ১৯০০ সালে পঠিত তার ‘অনাথের বিলাপ’ ও ‘ঈদের চাঁদের প্রতি ইয়াতীমের সম্বােধন' কবিতাদ্বয় (তাঁর প্রকাশিত কাব্য-সংগ্রহে এগুলির স্থান দেয়া হয়নি) শ্রোতাদের মনােযােগ আকর্ষণ করে।

ইকবাল মৌলিক রচনার পাশাপাশি অনেক বিদেশী কবিতার সরল কাব্যানুবাদও করেছেন। এ শ্রেণীর কিছুসংখ্যক কবিতা তার প্রকাশিত বইগুলোতে দেখা যায়। তিনি কিছু কিছু রাজনৈতিক কবিতাও লিখেছেন, যদিও এদিকে তার ঝোঁক বেশীদিন স্থায়ী হয়নি।

লাহােরে ইকবাল বিখ্যাত মনীষী টমাস আরনল্ডের সংস্পর্শে আসেন এবং পাশ্চাত্য কৃষ্টির শ্রেষ্ঠ ভাবধারার সঙ্গে পরিচয় লাভের সুযােগ পান।

বিশেষত আধুনিক সমালােচনা ও গবেষণা-পদ্ধতির পাঠ তিনি আরনল্ডের কাছেই পান। এ সময় ইকবালের প্রথম বই প্রকাশিত হয়, যা উর্দু ভাষায় ধনবিজ্ঞানের সর্বপ্রথম বইও বটে । তার এ সময়কার কবিতা বেশ উচ্চমার্গীয় হলেও এতে পরবর্তী রচনায় পরিলক্ষিত দৃষ্টির প্রসারতা, উদারতা, গভীরতা ও চিন্তার পরিপক্বতা দেখা যায় না।

আরনল্ডের পরামর্শে ইকবাল উচ্চতর শিক্ষার জন্য ১৯০৫ সালে ইউরােপ যান। তিন বছর তিনি সেখানে অবস্থান করেন। তাঁর চিন্তাধারা ও ব্যক্তিত্বের বিকাশে প্রবাসের এই তিন বছর গভীর প্রভাব বিস্তার করেছে, কর্মের চেয়ে প্রস্তুতিতেই এর অধিকাংশ ব্যয় হয়েছে।

কেমব্রিজ, লণ্ডন ও বার্লিনের বিà¦