বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এসিডদগ্ধ হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: আমাদের দেশে মুখে এসিড ছুড়ে মারার ঘটনা প্রায়ই ঘটছে। মুখে এসিড ছুড়ে মারার কারণে পুড়ে যায় ত্বক, বিকৃত হয়ে ওঠে চেহারা। চোখে এসিড লাগলে অন্ধ হওয়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঘটনা ঘটলে কী করণীয় :

১.যত দ্রুত সম্ভব রোগীর মুখ, চেহারা কমপক্ষে পাঁচ মিনিট ভালো করে পানি দিয়ে ধুতে হবে।

২.রোগী শুয়ে থাকলে তার মাথা এক পাশে কাত করে দিয়ে আক্রান্ত চোখের পাতা দুই আঙ্গুলে খুলে চোখের ভিতরের দিক থেকে বাইরের দিকে পানি ঢালতে থাকুন। খেয়াল রাখতে হবে এসিড ধৌয়া পানি যেন গড়িয়ে অন্য চোখে না যায় বা এক চোখের এসিড যেন অন্য চোখে না যায়।

৩.দুই চোখই এসিড আক্রান্ত হলে অপর চোখটিকে একই পদ্ধতিতে ধুতে হবে।

৪.সম্ভব হলে দ্রুত সোডা দ্রবণ তৈরি করে ফেলুন এবং পানি দিয়ে চোখ ধোয়ার পর সোডা দ্রবণ ঢালুন। (সোয়া লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সোডা দ্রবণ তৈরি করা হয়)।

৫.রোগী যাতে চোখ না কচলায় সেদিকে খেয়াল রাখুন।

৬.এরপর রোগীকে দ্রুত হাসপাতালে ( বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠান)।

আরো পড়ুন- ডায়াবেটিস হবে না যেসব অভ্যাসে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ