শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ধার্মিক হিন্দু রবীন্দ্রনাথ বনাম সেকুলারদের ফ্যালাসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্বরিকুল ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক

ধার্মিক রবীন্দ্রনাথকে যারা সেকুলার বানিয়ে প্রগতিশীলতার রাজনীতি করছেন, তারাই মূলত রবীন্দ্রচিন্তার শত্রু। রবীন্দ্রনাথ ব্রাহ্মধর্মের অনুসারী হলেও কালচারালি হিন্দুই ছিলেন। ধর্মীয় হিন্দুত্ব (হিন্দুত্ববাদ নয়) ত্যাগ করার মতো আহাম্মক বা হীনম্মন্য তিনি ছিলেন না। হিন্দুত্ব নিয়েই তিনি প্রগতিশীল থাকতে পেরেছিলেন। তার সময়ে তার চেয়ে বড় প্রগতিশীল আর কে ছিলেন?

আগাগোড়া হিন্দুত্ব ধারণ করা ধার্মিক রবীন্দ্রনাথ নিঃসন্দেহে তার সময়কালে ছিলেন সবচে অগ্রসর সাহিত্যিক এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ও নোবেল বিজয়ী কবি। তিনি সেকুলার ছিলেন না। এমনকি তার কোনো লেখায় সেকুলারিজমের নামগন্ধও খুঁজে পাওয়া যায় না। বরং রবীন্দ্রনাথ নিজেই হিন্দু-মুসলিম স্বাতন্ত্র্য বা পার্থক্য বিলুপ্ত করাকে ‘আত্মহত্যার নামান্তর’ বলে একটি প্রবন্ধও লিখেছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর তার হিন্দুত্ব নিয়ে ‘আত্মপরিচয়’ প্রবন্ধে লিখেছিলেন:-

“আমরা যে-ধর্মকে গ্রহণ করিয়াছি, তাহা বিশ্বজনীন তথাপি তাহা হিন্দুরই ধর্ম। এই বিশ্বধর্মকে আমরা হিন্দুর চিত্ত দিয়াই চিন্তা করিয়াছি, হিন্দুর চিত্ত দিয়াই গ্রহণ করিয়াছি। শুধু ব্রহ্মের নামের মধ্যে নহে, ব্রহ্মের ধারণার মধ্যে নহে, আমাদের ব্রহ্মের উপাসনার মধ্যেও একটি গভীর বিশেষত্ব আছেই— এই বিশেষত্বের মধ্যে বহুশত বৎসরের হিন্দুর দর্শন, হিন্দুর ভক্তিতত্ত্ব, হিন্দুর যোগসাধনা, হিন্দুর অনুষ্ঠান প্রতিষ্ঠান, হিন্দুর ধ্যানদৃষ্টির বিশেষত্ব ওতপ্রোতভাবে মিলিত হইয়া আছে। আছে বলিয়াই তাহা বিশেষভাবে উপাদেয়, আছে বলিয়াই পৃথিবীতে তাহার বিশেষ মূল্য আছে।” (রবীন্দ্র রচনাবলী)

বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও গবেষক ফরহাদ মজহার তার ‘রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ’ বইতে লিখেছেন, “পারিবারিক ও ধর্মীয় পরিচয়, মনন, দর্শন, পঠন, পাঠন প্রভৃতির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের মধ্যে যে-মনোগাঠনিক প্রক্রিয়া ও প্রকাশ সচল ছিল তার সম্পৃক্তি হিন্দু ঐতিহ্যের সঙ