সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

টাক মাথায় চুল গজানোর ওষুধ পাওয়ার দাবি গবেষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাক মাথা যন্ত্রণায় কে ভুগেননি। অথচ এ রোগের নাকি ওষুধই নেই। দুনিয়াতে ঝাকড়া চুলের মানুষের যেমন অভাব নেই। টাক মাথার মানুষও অগণিত। তারা নানা কথা শুনে সমাজে বাস করেন।

সম্প্রতি চুল গজাতে সাহায্য করে এমন এক ধরনের ওষুধ খুঁজে পেয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। খবর বিবিসির

হাড়ের ক্ষয়রোধে ব্যবহার হয় এমন একটি ওষুধ মাথার চুল পড়া ঠেকানোর এক নতুন চিকিৎসা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা।

গবেষকরা আরো বলছেন, অস্টিওপোরোসিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘সাইক্লোস্পোরিন’ নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করার সময় দেখা গেছে- এটি চুলের গোঁড়ার ওপর নাটকীয় প্রভাব ফেলে এবং তাকে বাড়তে উদ্দীপ্ত করতে পারে।

প্রকল্পের প্রধান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. ন্যাথান হকশ বলছেন, যেসব লোকেরা মাথার চুল পড়ে যাবার সমস্যায় আক্রান্ত, তাদের চিকিৎসায় এটা এক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।

গবেষকরা বলছেন, মানুষের দেহে এমন এক প্রোটিন আছে যা চুলের বৃদ্ধি আটকে দিতে অনেকটা গাড়ির ব্রেকের মতো কাজ করে। এই সাইক্লোস্পোরিন ঠিক এই প্রোটিনটিকেই আক্রমণ করবে। চুল পড়ার চিকিৎসার জন্য এখন মাত্র দুটি ওষুধ প্রচলিত আছে। একটি হচ্ছে ‘মিনোক্সিডিল’- যা পুরুষ ও মহিলা সবাই ব্যবহার করতে পারেন, আর অন্যটি হচ্ছে ‘ফিনাস্টেরাইড’- যা শুধু পুরুষের জন্য।

যেভাবে বন্ধ করতে পারেন নাক ডাকা!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ