রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগামী ১৫ দিন পাকা আম না কেনার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে অপরিপক্ক আম পাকিয়ে বিক্রি হচ্ছে। এ আম পাকানো হচ্ছে ক্যালসিয়াম কারবাইড ও ইথোফেন স্প্রে দিয়ে। যা মানুষের জন্য ক্ষতিকর। তাই ১৫ দিন আম না কেনার পরামর্শ দিয়েছেন  ম্যাজিস্ট্রেট।

এটি মানব দেহের জন্য ক্ষতিকারক। তাই আগামী ১০ থেকে ১৫ দিন আপনারা পাকা আম ক্রয় করবেন না। রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে যৌথ অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

বৃহস্পতিবার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‌্যাব ও এসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম বলেন, আমের বাইরের অংশ দেখলে মনে হবে এগুলো পরিপক্ব আম। আসলে এটি ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হয়েছে।

তিনি বলেন, এসব আম খেলে ডাইরিয়াসহ বিভিন্ন ধরনের দীর্ঘ মেয়াদী অসুখের সম্ভাবনা রয়েছে।

ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন, অভিযানে এক হাজার মণ আম ধ্বংস ও ৪০ মণ খেজুর জব্দ করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত ছয় প্রতিষ্ঠানের ৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।

আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ