শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রমজানে ইফতার পার্টিগুলো কেমন হয়? কেমন হওয়া উচিত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জরিুল ইসলাম: শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। একই সঙ্গে রাজধানীসহ দেশের নানা প্রান্তে শুরু হবে ইফতার পার্টি। সরকারি বেসরকারি, রাজনৈতিক অরাজনৈতিক কিংবা সামাজিক সংগঠন কেউ বাদ যান না এই ইফতার পার্টি থেকে। অনেক মাদরাসা মসজিদেও করা হয় ইফতার মাহফিল।

এগুলো কি ইসলামসম্মত উপায়ে হয়? নাকি রাজনৈতিক আলাপের ধোপে হারিয়ে যায় ইফতারের ফজিলতপূর্ণ আমল?

রমজানে ইফতার পার্টিসহ নানা দিক নিয়ে কথা হয় রাজধানীর কুড়িলে অবস্থিত শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদের সঙ্গে।

জানতে চাইলে তিনি আওয়ার  ইসলামকে বলেন, রমজান মাসে ইফতার পার্টি বা ইফতার মাহফিল নামে প্রচলিত যে অনুষ্ঠান দেখা যায় ইসলামের শুরু যুগে এর কোন অস্তিত্ব ছিলো না। ইসলাম এর কোন মৌলিক ভিত্তিও নেই। এগুলো নতুন শুরু করা হয়েছে।

এ ধরনের ইফতার মাহফিল জায়েজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ৩ শর্তে প্রচলিত ইফতার মাহফিল বা ইফতার পার্টি জায়েজ হতে পারে।

এক. এতে শরিয়ত বিরোধী কোন কার্যকলাপ না হওয়া। দুই. এটাকে রেওয়াজ বা  প্রথা হিসেবে পালন না করা। তিন. এগুলোকে ‍পৃথক সাওয়াবের বিষয় বা পৃথক ইবাদত মনে না করা। এখন দেখার বিষয় কোথায় কতোটুকু এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা হয়।

রাজনৈতিক ইফতার মাহফিল বিষয়ে তিনি বলেন, বস্তুবাদী রাজনৈতিক দলগুলো আয়োজিত প্রায় সবগুলো ইফতার মাহফিলে শরিয়তের বিধানের স্পষ্ট লংঘন হতে দেখা যায়। নারী পুরুষ বেপর্দা হয়ে এক সঙ্গে বসে ইফতার করা হয়। অনেক সময় তাদের মাগরিবের নামাজেরও খবর থাকে না। দোয়ার এহতেমাম করা হয় না। আরো নানা অসঙ্গতি এখানে দেখা যায়। তাই এসব ইফতার মাহফিল থেকে বিরত থাকা জরুরি। আর যদি করতেই হয় তাহলে শরিয়তের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা উচিত।

মাদরসাগুলোতেও দেখা যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এখানে শরিয়ত বিরোধী কোন কাজ হয় না বলে একে না জায়েয বলার সুযোগ নেই। শুধু মাদরাসা কেন যেখানেই শরিয়ত নিষিদ্ধ কিছু পাওয়া যাবে না তাকে সরাসরি না জায়েয বলা যায় না।

ইফতার পার্টিগুলোতে কেবল উচ্চ শ্রেণির মানুষই দাওয়াত পেয়ে থাকেন। এ বিষয়টি কেমন? এমন প্রশ্নের জবাবে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, এখানে বিষয়টা হলো, মেজবান (দাওয়াতদাতা) যাকে দাও