শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৪ দিন ইন্টারনেটের গতি ধীর থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে ধীরগতিতে কাজ করছে। আর এমনটি চলবে ৪ দিন বলে জানা গেছে।

জানা যায়, ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক আজ রবিবার (২০ মে) দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’

মাত্রাতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে বাঁচার উপায়

-আরআর