শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

৮ রেস্টুরেন্টে পচা-বাসি খাবার; ৪লাখ ১০হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। বাইরে চাকচিক্ক, টেবিলের ওপর টিস্যু। ফ্রিজ খুলতেই পচা গন্ধ। ফ্রিজে রাখা খাবারগুলো নাড়াচাড়া করতেই মিললো পচা ফ্রাইড রাইস, পচা মাংস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, তেলাপোকায় খাওয়া আপেল, সস, পচা চিংড়ি। যা দিয়ে তৈরি হতো রকমারি খাবার।

উন্নত সেবা ও ভ্যাটের কথা বলে নেয়া হয় ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা। এমন আটটি রেস্টুরেন্টের খোঁজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রেস্টুরেন্টগুলো হলো ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড ও ফুড পার্ক।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান রোববার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে রেস্টুরেন্টগুলোর এমন পরিস্থিতি দেখতে পান। অভিযানের বিষয়টি টের পেয়ে রেস্টুরেন্ট রেখে পালিয়ে যান মালিকরা। মালিককে না পেয়ে একজন কর্মীকে আটক করা হয়।
অভিযান শেষে মশিউর রহমান জানান, আট রেস্টুরেন্টকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও আটক কর্মচারীদের দণ্ড দেয়া হয়েছে।

জরিমানা পরিশোধ না করলে ও রেস্টুরেন্ট মালিকদের পাওয়া না গেলে আট কর্মচারীর প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানান মশিউর রহমান।

এইচজে

আরো পড়ৃন -বাইতুল মুকাদ্দাস ইস্যুতে আরব রাষ্ট্রগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ