কাউসার লাবীব: মাদকের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের জিরো টলারেন্স নীতির ভিত্তিতে এ অভিযান চলছে। বিবিসির গতকালের একটি প্রতিবেদনে দেখা যায় ‘বাংলাদেশে পুলিশ ও র্যাবের মাদকবিরোধী অভিযানে ১৬ দিনে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে ১৮ জন।
তাছাড়া আজ রোববার র্যাব ফোর্সসের উদ্যোগে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে; মাদকের বিরুদ্ধে’ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারাবাহিকতায় সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। এটা অবহ্যাত রাখা হবে, যতদিন পর্যন্ত মাদক ব্যবসা ও সেবন নির্মূল না হবে।
সব মিলিয়ে মাদক বিরোধী অভিযানে বেশ কঠোর অবস্থানে রয়েছে সরকার। সরকারের এ পদক্ষেপ সমাজের কর্ণধার ওলামায়ে কেরাম কীভাবে দেখছেন!
এ বিষয়ে ঢাকার লালবাগ জামেয়া কুরআনিয়া আরাবিয়া’র মুদাররিস ও তরুণ আলেম মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এপথে সরকার আরো আগে হাঁটলে আরো ভালো ফল বয়ে আনত।
তিনি বলেন, ইসলাম গোড়া থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। সেজন্য আমরা ওলামায়ে কেরাম মসজিদে মাদরাসায়, বয়ানের মঞ্চে মানুষকে সবসময় সচেতন করে থাকি।আশা করি সরকারের এ অবস্থানের কারণে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন হবে এবং মাদকমুক্ত একটি সমাজ গঠনে আমরা এগিয়ে যাব।
তিনি আরা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য যে ক্রসফায়ারের ঘটনা ঘটছে তা না ঘটলেও হতো। তাদেরকে এতো কঠিন অবস্থার মুখোমুখি না করে সংশোধনের পথে নিয়ে এলেই তারা পাবে সুন্দর জীবন আর আমরা পাবো সচেতন নাগরিক।
মাদকের প্রবণতা দিনদিন বাড়ার কারণ জানতে চাওয়া হলে মুফতি সাখাওয়াত আওয়ার ইসলামকে বলেন, এর কারণ, সরকার ইতোপূর্বে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এখন যে পদক্ষেপ নিয়েছে তা যদি লোক দেখানো না হয়ে আন্তরিকতার সঙ্গে হয়ে থাকে তাহলে মাদকের প্রবণতা আর বাড়বে না ইনশাআল্লাহ। কেননা মাদকের যত আখড়া আছে ত