শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইফতারে দই চিড়া; ভালো থাকে শরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সারাদিন রোজা পালনের পর আমাদের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ সময় না খেয়ে পরিশ্রম করার ফলে যে পরিমাণ শক্তির ক্ষয় হয়- তা ফিরে পেতে পুষ্টিকর খাবারের গুরুত্ব অনেক বেশি।

তাই প্রতিদিনের ইফতারি তালিকায় ভাজা-পোড়া খাবারের চেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার রাখা উচিত। তেমনই একটি খাবার দই চিড়া। একইসঙ্গে এটি অনেক সুস্বাধু এবং পুষ্টিকরও বটে।

দই-চিড়া তৈরির উপকরণ (৪ জনের পরিমাণ) : ১৫০ গ্রাম চিড়া, মিষ্টি দই ২ কাপ, সাগর কলা ৫টি, লবণ পরিমাণমতো, ১/২ কাপ পানি।

প্রস্তুতপ্রণালী
ভালো করে চিড়া ধুয়ে একটি পাত্রে রাখুন। কলা খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। একে একে দই, লবণ, কলা ও পানি দিয়ে মাখিয়ে রাখুন। ইফতারির আগে তৈরি করে কমপক্ষে ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন দই চিড়ার মিশ্রণ। ইফতারেরে সময় পরিবেশন করুন স্বাস্থ্যকর দই চিড়া।

ডায়াবেটিকের রোগীর ক্ষেত্রে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই দিয়ে একইভাবে এই মিশ্রণ তৈরি করা যেতে পারে। এছাড়া দই পাওয়া না গেলে দইয়ের পরিবর্তে দুধ দিয়েও এই মিশ্রণ তৈরি করা যেতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ