হাওলাদার জহিরুল ইসলাম: গেল বছর প্রতিবেশী দেশ মিয়ানমারে ভয়াবহ নির্যাতন নিপীড়নের শিকার হয়ে হাজার হজার রোহিঙ্গা আশ্রয় নেন বাংলাদেশের চট্টগ্রামের টেকনাফ উখিয়াসহ কয়েকটি উপজেলায়। এক সময় আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ লাখে। রাষ্ট্রীয় নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সেবায় বাংলাদেশ সরকারসহ আলেম উলামা আমজনতা ও বিভিন্ন সামাজিক সংগঠন অনন্য নজির স্থাপন করেন।
রোহিঙ্গা শিবিরে শুরু থেকেই কাজ করেছেন মাওলানা গাজী ইয়াকুব। তার মাধ্যমে টেকনাফের নাফ নদী হয়ে বহু রোহিঙ্গা পরিবার আশ্রয় খুঁজে পায়। রমজানের একদিন আগেও তিনি ঘুরে এসেছেন রোহিঙ্গা শিবিরগুলো। তার সঙ্গে কথা হয় রোহিঙ্গা শিবিরের নানা দিক নিয়ে।
আপনার দেখা মতে রোহিঙ্গারা এখন কেমন আছেন?
রোহিঙ্গারা টেকনাফ উখিয়ার শিবিরগুলোতে ভালোই আছেন। আগস্ট সেপ্টেম্বরে যে দুরাবস্থা ছিলো সে চিত্র এখন নেই। সব পরিবারই অন্তত মাথা গোজার একটি জায়গা তৈরি করে নিয়েছে।
আরাকান রাজ্য এখন পুরোপুরি মুসলিমশূন্য। এখনো প্রতিদিন কয়েকটি পরিবার বা থেকে যাওয়া সদস্যরা বাংলাদেশে প্রবেশ করছে। এ দৃশ্য আগের মতোই এখনো কমবেশি চোখে পড়ছে।
রোহিঙ্গা শিবিরগুলোতে খাদ্য সংকট আছে?
শিবিরগুলোতে মৌলিক খাবারের আগের মতো তেমন ঘাটতি নেই। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা খাবার বিতরণ করছে। তবে পানি সংকট চরমে। বিশুদ্ধ পানির খুব অভাব। একটি সেবামূলক সংস্থা প্রতিদিন ক্যাম্পে পানি বিতরণ করে থাকে তবে তা যথেষ্ট নয়।
পানি সংকটের একটি কারণ হলো এতোগুলো মানুষের জন্য পর্যাপ্ত টিউবওয়েল নেই। অনেক সংস্থা ও ব্যক্তি শুরুতে টিউবওয়েল স্থাপন করেছেন ঠিকই কিন্তু তার অধিকাংশই অগভীর।আবার দেখা শোনার অভাবে অনেক টিউবওয়েল নষ্ট হয়ে আছে।
অপরদিকে ক্যাম্পগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাবারের স্বল্পতা রয়েছে। বড় প্রতিষ্ঠানগুলো চাল ডালের মতো খাদ্য বিতরণ করলেও তরি তরকারি কিন্তু কেউ বিতরণ করে না। সব পরিবারের পক্ষে বাজার থেকে এগুলো ক্রয় করাও সম্ভব নয়।
আবার এতো পরিবারের জন্য কাঁচা বাজারেরও সংকট আছে। তাই যারা খাদ্য বিতরণ করছেন তারা যদি নিজেদের মতো না দিয়ে সমন্বয় করে খাবার তালিকা তৈরি ও বিতরণ করেন তাহলে রোহিঙ্গারা বেশি উপকৃত হবে।
মসজিদ মাদরাসাগুলো কেমন চলছে?
আলহামদু লিল্লাহ প্রায় সব মাদরাসà¦