রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যাত্রীর পায়ুপথে কোটি টাকার সোনার বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরের ভেতর কোটি টাকার সোনার বার লুকিয়ে আনছিলেন তিনি। শেষরক্ষা হয়নি, শুল্ক কর্মকর্তাদের শ্যেনচক্ষুর কাছে ধরা পড়ে গেছেন।

ঘটনাস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল বুধবার রাতে ক্যাথে ড্রাগন এয়ারলাইনসের একটি ফ্লাইটে হংকং থেকে ঢাকায় আসেন নুরুল আজাদ নামের এক যাত্রী।

কর্মকর্তাদের জেরা আর ‘দাওয়াইয়ের’ মুখে তাঁর শরীর থেকে বেরিয়েছে দুই কেজি সোনার বার। আর নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউস উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আজাদ তাঁর অন্তর্বাসের ভেতর থেকে সোনার ছয়টি বার বের করেন।

পরে সময়ে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রচুর পানি পান ও খাবার খেতে দেওয়া হয়। এর ফলে যাত্রী নিজেই তাঁর পায়ুপথ থেকে আরও নয়টি বার বের করেন।

মিনহাজ উদ্দিন বলেন, সব মিলিয়ে নুরুল আজাদের কাছে সোনার ১৫টি বার পাওয়া যায়। এর মোট ওজন দুই কেজি। শুল্কসহ আটক করা সোনার মূল্য প্রায় এক কোটি টাকা।

এ ঘটনায় মামলা করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ