বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিয়াম ও বিজ্ঞান-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী আবদুল মুনতাকিম

পবিত্র কুরআনের সুরা বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ‘হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি করে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা (এর মাধ্যমে আল্লাহকে) ভয় করতে পার।’

মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকলের উপর রোজা বাধ্যতামূলক করে খোদার ভয় তৈরি করার এ ঘোষণাটি অনেক তাৎপর্যপূর্ণ এবং বৈজ্ঞানিক। দেহ ও মনের পরিশুদ্ধতার মাধ্যম হচ্ছে রোজা। উপবাস থেকে সতত আল্লাহর জিকির এর কাজটি রমজানে খুব সহজ।

মানব দেহ আল্লাহ রাব্বুল আলামীনের এমন এক বিস্ময়কর সৃ্ষ্ঠি যাকে নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। দেহের কোষ, জীবানু, হাজারো রকম রোগের প্রবেশ, রোগকে বিনাশ, ডিএনএ সহ নানা বিষয়ের গবেষণা কিয়ামত পর্যন্ত চলবে।

সিয়াম সাধনার আলোচনা অনেক বড় একাডেমিক, এর পর এটিকে সাইন্স এর ফ্রেমে ফেলে আলোচনায় গেলে কয়েক পর্ব ব্যাপী লেখা লাগবে, কিন্তু কিনারা করা যাবে না। তখন মনে হবে আবার লেখা শুরু করি।

দেহের উপবাস, মনের উপাসনার সমন্বিত যে সাধনা তা রমজানের সিয়ামে কিভাবে পালন করতে হবে, আল্লাহর রাসুল সা. দেখিয়ে দিয়ে গেছেন।

দেহের কারিগর দেহটাকে খুব ভালবাসেন। তাই দেহকে টানা কিছুদিন /এক মাস উপবাসে রাখার নিয়ম বাধ্যতামূলক করেছেন সব ধর্মের মানুষের জন্য।

দেহটা অসুস্থ হোক তা তিনি চান না। মোটা দাগের এ সোজা কথাটা না মেনে কারো উপায় নেই।রোজা মানুষের স্বাস্থ্যের জন্য যে অনেক উপকারী তা ডাক্তার/বিজ্ঞানীদের নানা গবেষণায় উঠে এসেছে। এসব সম্মানিত ডাক্তার/বিজ্ঞানীদের গবেষণা উত্তর মন্তব্য/বক্তব্য নিম্নরুপভাবে তাদের ব্লগ সাইটে কালেক্ট করেছেন-

১) প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডা. গোলাম মোয়াজ্জেম বলেন, রোজা শরীরের মেদ কমাতে সাহায্য করে। রোজা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খাদ্যনিয়ন্ত্রণ অপেক্ষায় অধিক কার্যকর।

২) পাকিস্তানের প্রখ্যাত প্রবীণ চিকিৎসক ডা. মুহাম্মদ হোসেন জানান, যারা নিয়মিত রোজা পালনে অভ্যস্ত সাধারণত তারা বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে কম আক্রান্ত হন।

৩) পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানী ডা. ক্লাইভ বলেন, সিয়াম সাধনার বিধান স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানসম্মত । সেহেতু ভারত, জাপান, ইংল্যান্ড, দক্ষিণ নাইজেরিয়াতে অন্যসব এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত এলাকায় রোগ ব্যাধি অনেক কম দেখা যায়।

৪) চিকিৎসা বিজ্ঞানের পথিকৃত হিসেবে খ্যাত ডা. হিপেপাক্রেটিস অভিমত ব্যক্ত করেছিলেন যে, রোগাক্রান্ত দেহকে যতই পুষ্ট করার চেষ্টা করা হোক, তাতে স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকবে।

৫) চিন্তাবিদ ডক্টর ডিউই, উপবাস থাকা প্