শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইফতারে উপকারী ফল পেয়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তাপমাত্রা কিছুটা সহনীয় হয়েছে; গরম কিন্তু যায়নি। অন্যদিকে দিনের দৈর্ঘ্য এখনো বাড়ার দিকেই। এমন দিনে ইফতারে চাই পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজাপোড়া না খাওয়াই ভালো। বরং বুদ্ধিমানের কাজ হবে যদি ফলমূলে মনোযোগী হওয়া যায়।

তাই রমজান মাসজুড়ে পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে বিভিন্ন ফলের পুষ্টিগুণ। আজ থাকছে উপকারী ফল পেয়ারা

বিশুদ্ধতা
ইউরোপে একটি কথা প্রচলিত। প্রতিদিন একটি আপেল খেলে নাকি ডাক্তার দূরে থাকে। এ রকম কথা আমাদের এখানেও বলা যায়। কেবল আপেলের জায়গায় পেয়ারা বসিয়ে দিলেই হবে। বিশেষজ্ঞদের মতে, এই ফল উৎপাদনে অন্যান্য ফলের মতো কীটনাশক প্রয়োগ করতে হয় না। কাজেই একেবারে বিষমুক্ত অবস্থায় পাওয়া যায়।

ডায়াবেটিস
এই ফল ডায়াবেটিসে আক্রান্তদের জন্য দারুণ উপকারী। এর উচ্চমাত্রার ভক্ষণযোগ্য ফাইবার দেহে চিনি শোষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ইনসুলিন উৎপাদনে উত্থান-পতনে হঠাৎ করেই গ্লুকোজের মাত্রা ব্যাপকভাবে ওঠানামা করে। পেয়ারা খেলে এ সমস্যায় পড়তে হয় না ডায়াবেটিক রোগীদের।

চোখের যত্নে
দৃষ্টিশক্তির দেখভালের ক্ষেত্রে পেয়ারা খুবই ‘নির্ভরযোগ্য’। এতে আছে প্রচুর ভিটামিন ‘এ’। ফলটি চোখের জ্যোতি যেমন বাড়ায়, তেমনি ছানি পড়ার ঝুঁকিও কমিয়ে আনে অনেকটা। যাদের দৃষ্টিশক্তি কমে এসেছে তারাও পেয়ারা খেয়ে আগের মতো চোখের জ্যোতি ফিরে পেতে পারে।

অ্যান্টি-অক্সিডেন্ট
এটি খুব সহজেই মিলবে পেয়ারায়। একটি পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে, তা একটি কমলার চেয়ে চার গুণ বেশি। অথচ কমলাকে বলা হয় ভিটামিন ‘সি’-এর পাওয়ারহাউস। এই ভিটামিন অ্যান্টি-অক্সিডেন্টের অন্যতম উপাদান। দেহে ভেসে বেড়ানো বিষাক্ত উপাদানগুলোকে বের করে দিয়ে নিরাপত্তা নিশ্চিতে অ্যান্টি-অক্সিডেন্টের বিকল্প নেই।

ওজন
স্বাস্থ্যসচেতন মানুষ মাত্রই ওজন সামলাতে তৎপর। যাঁরা প্রোটিন, ভিটামিন আর ফাইবার বাদ না দিয়েই ওজন কমাতে চান, তাঁদের অবলম্বন হতে পারে পেয়ারা। এর সবই রয়েছে এই ফলে। আরো আছে খনিজ ও হজমযোগ্য সামান্য কার্বোহাইড্রেট।

ক্ষুধা নিবারণে দক্ষ এই ফল। কাঁচা পেয়ারা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলা যায় এবং এতে কোনো সমস্যাই হয় না। ভাত যেমন ক্ষুধা মেটায়, তেমনি দুপুরে একটি বা দুটি পেয়ারা খেলেই পাকস্থলী পরিপূর্ণ হয়ে ওঠে।

স্কার্ভি

যাদের এই রোগ হয়, তাদের জন্য ভিটামিন ‘সি’ অতি জরুরি। কিংবা এ রোগ থেকে দূরে থাà