শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফেসবুক স্ট্যাটাসে মহাসড়ক উন্নয়নের আপডেট জানালেন ওবায়দুল কাদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রায়ই লেগে থাকে দীর্ঘ যানজট। বিশেষ করে ঈদের আগে মহাসড়কে এ যানজট অনেক দীর্ঘ হয়। এ সময় অতিরিক্ত যান সড়কে চলাচল করে থাকে। এছাড়াও সড়ক মেরামতে ধীরগতি যানজটের কারণ হিসেবে দেখা হয়।

বর্তমানে বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়কের কী অবস্থা তা জানিয়ে নিজের ফেসবুকে আপডেট স্ট্যাটাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ(সোমবার) তিনি ফেসবুকে লিখেন-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী রেলওয়ে ওভারপাসের দু'লেইন ইতোমধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেখানে এখন আর যানজট হচ্ছে না। ১৫ জুনের মধ্যে নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। তখন সম্পূর্ণ যানজটমুক্ত হবে ফেনী রেলওয়ে ওভারপাস এলাকা। ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট এর আওতায় ময়নামতি-সরাইল সড়কের নির্মাণকাজ শুরু প্রক্রিয়াধীন।

আপাতত এ সড়কের মেরামত ও সংস্কার কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজায় টোল আদায় ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছ'মাস আগে শেষ হতে যাচ্ছে। এছাড়া নিজস্ব অর্থায়নে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ প্রক্রিয়াধীন।

সাসেক প্রকল্পের আওতায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ চলছে। এরইমধ্যে এ মহাসড়কে ২৬টি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। যানজটপ্রবণ চন্দ্রা মোড় প্রশস্তকরার পাশাপাশি বাইলেন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

সাসেক প্রকল্পের আওতায় ১১টি উড়ালসেতু ও রেল ওভারপাস এবং ১০টি আন্ডারপাস নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এয়ারপোর্ট-জয়দেবপুর বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের সড়ক অংশের কাজ ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ লাঘবে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকার চারপাশের যানজটপ্রবণ এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোর ব্যবস্থাপনায় নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গাজীপুর-মদনপুর দেশের প্রথম পিপিপিভিত্তিক এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী অক্টোবরে শুরু হবে।

পোস্তগোলা-ভাঙ্গা দেশের প্রথম এক্সপ্রেস