শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার রায়েরবাজারের খান রোড এলাকায় তিনতলা বাসার নিচতলায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাবু সরকার (৩২) ও তার স্ত্রী ময়না আক্তার (২৩) এবং তাদের একমাত্র সন্তান মাহিন (৪)। বাবু পেশায় নির্মাণ শ্রমিক। তারা সেখানে ভাড়া থাকতেন।

ঢামেক চিকিৎসকরা জানিয়েছেন, বাবুর ১৭ শতাংশ ও স্ত্রী ময়নার ১৭ শতাংশ এবং সন্তান মাহিনের ২২ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

বাবুর আত্মীয় মান্নান বলেন, ওই বাসার নিচতলায় তারা পরিবার নিয়ে ভাড়া থাকেন। বাসায় কিছুদিন ধরে লাইনের গ্যাস সঙ্কট হওয়ায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আসছিলেন।

সম্প্রতি বাবুর ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। তা বন্ধ করার সময় ছেলেকে নিয়ে স্ত্রীকে বাহিরে যেতে বলেন। তবে দরজা খোলা মাত্রই পাশের রুমের চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে যায় এবং সিলিন্ডারটি বিস্ফোরণ হয়।

তিনি আরও জানান, সিলিন্ডার বিস্ফোরণে অাগুন রুমে মধ্যে ছড়িয়ে পড়ে। এতে তারা তিনজনই দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে অাসি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, অাহত তিনজনের মধ্যে শিশুটির শরীর বেশি দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ