শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০’। ২০২৭ সালের এই তালিকায় যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড অব বাজ। রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম