শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর দুই বিশিষ্ট খলিফা—মুফতি মুহাম্মদ শফী রহ. ও মাওলানা আতহার আলী রহ.। সমসাময়িক এই দুই মনীষীর বিদায়ে শোকাহত হয়ে পড়েছিলেন মুফতি শফী রহ.-এর সন্তান মুফতি মুহাম্মদ তাকী উসমানী। তাঁর কাছে এ ঘটনা ছিল গোটা মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।

নিজ গ্রন্থে মুফতি তাকী উসমানী লিখেন- মাওলানা আতহার আলী রহ. ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম, আধ্যাত্মিক সাধক ও দীনি ব্যক্তিত্ব। ইলম, আমল ও আধ্যাত্মিকতার জগতে তাঁর বিশেষ মর্যাদা ছিল। তিনি শুধু কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা বংশের সম্পদ ছিলেন না; বরং পুরো মুসলিম উম্মাহর জন্য ছিলেন এক অমূল্য রত্ন।