শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আপনার ইফতারে মৌসুমি ফলের সালাদ থাকছে তো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  তীব্র গরমে সারাদিনের রোজা শেষে শরীর ভালো রাখতে চাই পুষ্টিকর খাবার। এখন চলছে মৌসুমী ফলের ভরা মৌসুম।

মৌসুমী নানা রকম ফল দিয়ে তৈরি সালাদ হতে পারে ইফতারের অন্যতম একটি অনুসঙ্গ। নিচে মৌসুমী ফলের সালাদ তৈরির উপায় নিয়ে আলোচনা করা হলো :

উপকরণ :
টক দই/মিষ্টি দই ২ কাপ, ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর,খোসা ছাড়া মাল্টা, পেয়ারা,পাকা আম,বাংগী, পেঁপে, আনার, কিসমিস ইত্যাদি), মধু দুই টেবিল চামচ, গোল মরিচের গুড়া (পরিমাণ মতো), লবণ পরিমাণ মতো, বাদাম, পুদিনা পাতা
এবং পরিমাণমতো ফ্রুট এসেন্স।

প্রস্তুতপ্রণালী :
সব ফল ধুয়ে কিউব করে কেটে নিতে হবে। এরপর ফলের সঙ্গে একে একে করে তাতে দই, গোল মরিচের গুড়া, মধু, ফ্রুট এসেন্স এবং লবণ দিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। ব্যস, এটুকু-ই।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি