হাওলাদার জহিরুল ইসলাম : ভারতের মেওয়াত এলাকায় হজরতজি মাওলানা ইলিয়াস রহ.এর হাতে প্রতিষ্ঠা পায় তাবলিগ জামাত। পরবর্তীতে দিল্লির নিজামুদ্দীন থেকে এ দাওয়াতি কাজ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।
বর্তমান পৃথিবীতে দ্বীনের যত মেহনত চলছে, তার মধ্যে দাওয়াতে তাবলিগ নিঃসন্দেহে সর্বাধিক সফল মেহনত। এই বরকতপূর্ণ মেহনত আজ দুনিয়ার সব জায়গায় পৌঁছে গেছে। পৃথিবীর সব দেশে এবং সব এলাকায় একই নিয়মে চলছে তাবলিগের কাজ।
দাওয়াতে তাবলিগের সব কাজ সুন্নাতে রাসুল মোতাবেক করা হয়। রাসুল সা. যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন-তার সবই অনুসরণ করা হয় তাবলিগের কাজে। পুরুষদের পাশাপাশি মহিলাদের মাঝে কিভাবে পুরোপুরি ইসলাম আসে, সে ব্যাপারেও রয়েছে মাসতুরাতের মেহনত।
নিজে আল্লাহর হুকুম ও নবির তরিকা অনুযায়ী জীবন যাপনের পাশাপাশি নিজের পরিবারের সদস্যরা, পাড়া-প্রতিবেশী এবং আশপাশের সবাই যেন দ্বীনদার ও আল্লাহওয়ালা হয়ে যায় সে ব্যাপারেও ফিকির চলে তাবলিগে। উম্মত কিভাবে হেদায়েত পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, দাওয়াতে তাবলিগের এটাই প্রধান লক্ষ্য। তাই এখানে সাধারণ মুসলমানদের নিজ জান মালসহ আল্লাহর রাস্তায় সময় দেয়ার জন্য তাশকিল (উদ্বুদ্ধ) করা হয়।তিন দিন, ১০ দিন ও ৪০ দিন এবং সালের জন্য তাশকিল করা হয়।
তাবলিগ জামাতের মৌলিক পাঁচ কাজ। এই পাঁচ কাজ এতই গুরুত্বপূর্ণ যে, এর দ্বারা একটা সমাজ খুব সহজেই পরিবর্তিত হতে পারে।
পাঁচ কাজ হলো, ১. প্রতিদিন মাশওয়ারা বা পরামর্শ করা। ২. প্রতিদিন মসজিদে ও ঘরে তালিম করা। ৩. দৈনিক আড়াই ঘণ্টার মেহনত করা । মানুষকে আল্লাহর পথে আহ্বান করার উদ্দেশ্যে আড়াই ঘণ্টা সময় ব্যয় করা। ৪. প্রতি সপ্তাহে নিজ মহল্লায় ও অন্য মহল্লায় গাশত করা। অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান করার লক্ষ্যে ঘোরাফেরা করা। ৫. প্রতি মাসে আল্লাহর রাস্তায় তিনদিন সময় লাগানো।
তাবলিগ জামাতে এ ৫ কাজের অত্যাধিক গুরুত্ব রয়েছে। তাবলিগের মারকাজগুলো থেকে পাঁচ কাজের সঙ্গে জুড়ে থাকতে বিশেষ তাগিদ দেয়া হয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্ধলভির কিছু বক্তব্য ও আমির না শুরা-এই বিতর্কে অনেক তাবলিগি সাথী তাবলিগ জামাতের মৌলিক কাজগুলো থেকে দূরে সà¦